Thursday, February 5, 2026
বাড়িরাজ্যনদীতে বলীন হয়ে গেল সড়ক, বিচ্ছিন্ন গ্রামের যাতায়াত ব্যবস্থা

নদীতে বলীন হয়ে গেল সড়ক, বিচ্ছিন্ন গ্রামের যাতায়াত ব্যবস্থা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ আগস্ট : প্রশাসনিক গাফিলতির জেরে ভয়াবহ সমস্যা কুমারঘাটে। বৃহস্পতিবার সকাল ৭ টার নাগাদ দেওহাট থেকে পুরাতন শিবথলি যাওয়ার মূল সড়কটি নদী গর্ভে বিলীন হয়ে যায়। ফলে মুহূর্তে গোটা এলাকার সঙ্গে যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, ২০২৩ সালে দেও নদীর জল বৃদ্ধি পাওয়ায় ওই সড়কে প্রথম ফাটল দেখা দেয়।

তখন থেকেই রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন বাসিন্দারা। কিন্তু দপ্তরের উদাসীনতার কারণে কোনো স্থায়ী উদ্যোগ নেওয়া হয়নি। গত বছর কিছুটা সংস্কারের কাজ হলেও তা ছিলো নিম্নমানের। এর জেরেই মাত্র এক বছরের মধ্যেই ফের নদীগর্ভে চলে যায় সড়ক। বর্তমানে ওই রাস্তা ভেঙে যাওয়ায় প্রায় ২০০ পরিবারের প্রায় ছয় শতাধিক মানুষ ভোগান্তির শিকার। বিদ্যালয়গামী ছাত্রছাত্রী থেকে শুরু করে কর্মজীবী মানুষ, সকলে বিকল্প পথে ঘুরে যেতে বাধ্য হয়।

এতে শুধু যাতায়াত নয়, জরুরি প্রয়োজনে অসুস্থ রোগীদেরও মারাত্মক সমস্যায় পড়তে হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয়দের আরো বক্তব্য, রাস্তা সংলগ্ন দেও নদী বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের অধীনে থাকলেও সড়কটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব কুমারঘাট পূর্ত দপ্তরের। ঘটনার খবর পেয়ে ইতিমধ্যেই সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে দ্রুত সংস্কার আশ্বাস ছাড়া এখন পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ নিতে ব্যর্থ তারা। স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে বিকল্প রাস্তা নির্মাণসহ স্থায়ী সংস্কার কাজ শুরু করতে হবে। নাহলে বর্ষা মরশুমে আরও বড় বিপর্যয় ঘটতে পারে এলাকায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য