স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ আগস্ট: ২০২৪-২৫ সালের এস এস জি ডি -র চাকরির শারীরিক পরীক্ষার দৌড় পরীক্ষা সম্প্রতি মিজোরামের আইজলে হয়েছে। সেখানে শারীরিক পরীক্ষার দৌড় অনুষ্ঠিত করার ব্যাপক সমস্যায় পড়েছে ত্রিপুরার চাকরির প্রত্যাশী যুবকরা। তারা সেখানে গিয়ে লক্ষ্য করে দৌড় পরীক্ষায় তাদের প্রায় আড়াই কিলোমিটারের মতো উঁচু স্থান দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সেই জায়গায় দৌড় সম্পন্ন করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে তাদের জন্য।
বিশেষ করে কাঁদা মাটি এবং বিশাল পাথরের টুকরোর কারণে তারা নির্দিষ্ট সময়ের মধ্যে দৌড় পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। বুধবার রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে জড়ো হয়ে পশ্চিম ত্রিপুরার সংসদ বিপ্লব কুমার দেবের উদ্দেশ্যে কারা বলেন, বিগত দিনের মত যাতে এস এস জিডি পরীক্ষার দৌড় ত্রিপুরা রাজ্যের আসাম রাইফেলসে বা সিআরপিএফ ক্যাম্পে করা হয়। কারণ ত্রিপুরার রাস্তার মধ্যে তারা দৌঁড়ে অভ্যস্ত। সেখানে গিয়ে তারা ব্যাপক সমস্যায় পড়তে হয়েছে। পাশাপাশি তাদের অনেক টাকা ব্যয় করে আইজল যেতে হয়েছে। যা তাদের আর্থিক অনুকূলে নয়। তাই আগামী দিন যাতে ত্রিপুরায় দৌড়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ ধরনের বিষয় উঠে আসার পর অনেকে মনে আবার এমনটা প্রশ্ন উঠেছে এটা কি রাজ্যের বেকারদের মঞ্চনা করার অন্যতম লক্ষণ?

