Tuesday, July 28, 2026
বাড়ি রাজ্য কাউন্সিল বৈঠক করলেন মেয়র

কাউন্সিল বৈঠক করলেন মেয়র

কাউন্সিল বৈঠক করলেন মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ আগস্ট : আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে মঙ্গলবার অনুষ্ঠিত হয় আগরতলা পুর নিগমের কাউন্সিল বৈঠক। বৈঠকে পৌরহিত্য করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পুর নিগমের কমিশনার, স্মার্ট সিটি লিমিটেডের মুখ্য কার্যনির্বাহী অফিসার, আগরতলা পুর নিগমের সকল কর্পোরেটর সহ অন্যান্য আধিকারিকরা।

মেয়র দীপক মজুমদার জানান প্রতি বছর দুর্গা পুজার প্রাক মুহূর্তে পুর নিগমনের একটা বিশেষ সভা করা হয়ে থাকে। মুলত পুজার আগে পুর এলাকায় কি কি কাজ কতটুকু হয়েছে তা খতিয়ে দেখতে এই সভা করা হয়। মুলত দুর্গা পুজার সময় আগরতলা শহরে অনেক লোকের সমাগম ঘটে। সাচ্ছন্দে মানুষ যেন পুজা দেখতে পারে তার জন্য সবকিছু পর্যালোচনা করা হয়। বিগত বছরের ন্যায় এই বছরও দুর্গা পুজা উপলক্ষ্যে কিছু কাজ করা হবে। পুজা চলাকালিন সময় আগরতলা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। পুজার প্রাক মুহূর্তে পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডের জরুরি কাজ গুলি দ্রুত সম্পন্ন করার জন্য প্রতিটি ওয়ার্ডকে ১৫ লক্ষ টাকা করে দেওয়া হবে। আগরতলা পুর নিগম থেকে বিগত বছরের ন্যায় এই বছরও শারদ সম্মান প্রদান করা হবে। ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে মায়ের গমন। মায়ের গমন অনুষ্ঠান নিয়েও এইদিন বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান