Tuesday, August 25, 2026
বাড়ি রাজ্য মেহের কালিবাড়ির কাজ পরিদর্শন করলেন মেয়র

মেহের কালিবাড়ির কাজ পরিদর্শন করলেন মেয়র

মেহের কালিবাড়ির কাজ পরিদর্শন করলেন মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ আগষ্ট:   রাজধানীর প্রগতি রোড স্থিত মেহের কালিবাড়ির নবনির্মিত মন্দির এবং পার্শ্ববর্তী ড্রেন নির্মাণের কাজ পরিদর্শন করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। শুক্রবার দুপুরে তিনি পরিদর্শনে যান। কথা বলেন দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী এবং এলাকাবাসীর সঙ্গে।

আসন্ন দুর্গাপূজার আগে কাজ সম্পন্ন করার জন্য নির্দেশ দেন মেয়র। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, দ্রুত গতিতেই কাজ চলছে। স্থানীয় এক বাড়িতে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ড্রেন নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য বলা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী এবং শ্রমিকরা জানিয়েছেন আগামী সাত দিনের মধ্যে কাজ সম্পন্ন হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha