Thursday, August 6, 2026
বাড়ি খেলা এই প্রথম উইম্বলডন মিক্সড ডাবলসের সেমিফাইনালে সানিয়া, হারালেন চতুর্থ বাছাই জুটিকে

এই প্রথম উইম্বলডন মিক্সড ডাবলসের সেমিফাইনালে সানিয়া, হারালেন চতুর্থ বাছাই জুটিকে

এই প্রথম উইম্বলডন মিক্সড ডাবলসের সেমিফাইনালে সানিয়া, হারালেন চতুর্থ বাছাই জুটিকে

নয়াদিল্লি, ৫ জুলাই (হি.স.): ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা এবং তাঁর ক্রোয়েশিয়ান সঙ্গী মেট পাভিক উইম্বলডনে মিক্সড ডাবলসের সেমিফাইনালে ঝড় তুলেছেন। উইম্বলডনে সানিয়া এই প্রথম মিক্সড ডাবলসের সেমিফাইনালে উঠলেন। চতুর্থ বাছাই জুটিকে হারিয়ে দিয়েছেন তাঁরা। ম্যাচের ফল ৬-৪, ৩-৬, ৭-৫। এই প্রথম উইম্বলডনের মিক্সড ডাবলসের শেষ চারে উঠলেন সানিয়া।

প্রি-কোয়ার্টার ফাইনালে ওয়াকওভার পেয়েছিলেন সানিয়ারা। কোয়ার্টার ফাইনালে তাঁরা খেলেন জন পিয়ার্স এবং গ্যাব্রিয়েলা ডাবরস্কির বিরুদ্ধে। চতুর্থ বাছাই সেই জুটির বিরুদ্ধে এক ঘণ্টা ৪১ মিনিট লড়াই শেষে ম্যাচ জিতে নেন সানিয়ারা। প্রথম সেটে জিতলেও দ্বিতীয় সেটে হেরে যান তাঁরা। তৃতীয় সেটে সানিয়াদের রিটার্ন সামলাতে বেগ পেতে হয় ডাবরস্কিদের। সানিয়ারা প্রথম সার্ভের ৭৫ শতাংশ জিতে নেন। দ্বিতীয় সার্ভে জেতেন ৬৫ শতাংশ। পাভিকের শক্তিশালী সার্ভ বিপদে ফেলছিল বিপক্ষকে। সেমিফাইনালে সানিয়ারা খেলবেন সপ্তম বাছাই রবার্ট ফারাহ-জেলেনা ওস্তাপেঙ্কো এবং দ্বিতীয় বাছাই নীল স্কুপস্কি-দেসিরাই ক্রজিকের মধ্যে জয়ী জুটির বিরুদ্ধে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha