Friday, October 2, 2026
বাড়ি খেলা টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে বৃষ্টি হবে ! বিশেষ ব্যবস্থা আইসিসির

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে বৃষ্টি হবে ! বিশেষ ব্যবস্থা আইসিসির

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে বৃষ্টি হবে ! বিশেষ ব্যবস্থা আইসিসির

লন্ডন, ৩০ মে(হি.স.): ৭ জুন থেকে ইংল্যান্ডের ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু হচ্ছে। মুখোমুখি বিশ্বের দুই শক্তিশালী দল ভারত ও অস্ট্রেলিয়া। গতবারের মতো এবারও কি ম্যাচে বৃষ্টির আশঙ্কা রয়েছে? কী বলছে আইসিসি?

গত বার বৃষ্টির কারণে ভারত-নিউজ়িল্যান্ড ফাইনালের একটা দিনের খেলা হয়নি। এবারও কি তেমন কিছুর আশঙ্কা আছে? জবাব দিলেন আইসিসির এক আধিকারিক। এবার বৃষ্টির সম্ভাবনা খুব বেশি নেই বলে জানিয়েছেন আইসিসির ম্যানেজিং ডিরেক্টর অফ ক্রিকেট ওয়াসিম খান। তিনি বলেছেন, ‘‘বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। যদি কোনও কারণে বৃষ্টি হয় তা হলে তার জন্য একদিন রিজার্ভ ডে রাখা হয়েছে।’’
সেই সঙ্গে তিনি বলেছেন, ‘‘যে সময়ে ফাইনাল হচ্ছে, সেই সময়টা উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল। ফলে খেলার পরিবেশ খুব ভাল থাকবে।"

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha