স্যন্দন ডিজিটাল ডেস্ক, অক্টোবর ২ : চক দে ইন্ডিয়া! এশিয়ান গেমসে মহিলাদের হকিতে সোনা ভারতের মেয়েদের। ফাইনালে চিনকে ১-০ গোলে হারিয়ে ৪৪ পর এশিয়াডে স্বর্ণপদক ছিনিয়ে নিল ভারত। ১০ মিনিটে গোল করেন লালরেমসিয়ামি। তবে পেনাল্টি বাঁচিয়ে নায়িকা গোলকিপার সবিতা পুনিয়া। এদিন সব মিলিয়ে ৬টি সোনা এল ভারতের ঝুলিতে। বিরাট লাফ দিয়ে ভারত উঠে এসেছে পঞ্চম স্থানে।
প্রথম কোয়ার্টারেই বাজিমাত করে যায় ভারতের ‘অগ্নিকন্যারা’। একের পর এক পেনাল্টি কর্নারে চাপ বাড়ায় চিনের উপর। যার ফল পাওয়া গেল ২০ মিনিটে। লালরেমসিয়ামির গোলে এগিয়ে যায় ভারত। এরপরের কোয়ার্টারগুলোতে অবশ্য পালটা দেওয়ার চেষ্টা করে চিন। পেনাল্টি কর্নার থেকে বল পজেশন সবেতেই এগিয়ে ছিল। কিন্তু অসাধারণ খেলে ভারতীয় রক্ষণ। এর মধ্যে হাফটাইমের ঠিক আগে বাঁদিকে ঝাঁপিয়ে পেনাল্টি বাঁচান সবিতা। বলা যায়, ওটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। ১-০ গোলে জিতে ২০২৮-র লস অ্যাঞ্জেলস অলিম্পিকের জায়গা নিশ্চিত করে নিল ভারতের মহিলা দল।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান