মিউনিখ, ২৯ নভেম্বর (হি.স.) :বুন্ডেসলিগায় সবশেষ চার ম্যাচের তিনটিই ড্র করল বায়ার্ন
মিউনিখ। প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে বুন্ডেসলিগার ম্যাচটি গোলশূন্য ড্র করেছে শিরোপা
ধারীরা হামবুর্গের বিপক্ষে। চ্যাম্পিয়ন্স লিগে গত বুধবার লিলের মাঠে ২-১ গোলে হেরে
ছিল বায়ার্ন।
লিগে টানা দুটি এবং সবশেষ চার ম্যাচের তিনটিই ড্র করল বায়ার্ন। ১১ ম্যাচে ছটি ম্যাচে
জয় ও পাঁচ ড্রয়ে ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা। ১০ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে
শীর্ষে আছে বরুশিয়া ডর্টমুন্ড। আর ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে হামবুর্গ।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান