Monday, October 5, 2026
বাড়ি খেলা ফর্মে থাকলেও বসেই থাকতে হবে! বৈভবকে নিয়ে সাফ বার্তা গম্ভীরের, কেন এত আপত্তি?

ফর্মে থাকলেও বসেই থাকতে হবে! বৈভবকে নিয়ে সাফ বার্তা গম্ভীরের, কেন এত আপত্তি?

ফর্মে থাকলেও বসেই থাকতে হবে! বৈভবকে নিয়ে সাফ বার্তা গম্ভীরের, কেন এত আপত্তি?

স্যন্দন ডিজিটাল ডেস্ক ৫ অক্টোবর : বৈভব সূর্যবংশীকে নিয়ে দেশের ক্রিকেটভক্তদের নিয়ে মাতোয়ারার কমতি নেই। কিন্তু দলে থেকেও প্রথম একাদশে নিয়মিত সুযোগ পায় না। সেই জন্য আবার গৌতম গম্ভীরের উপর অসন্তুষ্ট অনেকে। আফগানিস্তান সিরিজে বৈভবকে একটা ম্যাচেও খেলানো হয়নি। কেন? কী চাইছেন গম্ভীর? কোনও পরিকল্পনা আছে ভারতের কোচের? অবশেষে বৈভবকে নিয়ে মুখ খুললেন তিনি।


আইপিএল মাতিয়ে উত্থান। এরপর টিম ইন্ডিয়ায় ডাক। অনেকেই অপেক্ষা করে থাকেন ১৫ বছর বয়সি ব্যাটারের তাণ্ডব দেখার জন্য। কিন্তু দেশের নীল জার্সিতে সেই সুযোগ খুব একটা হচ্ছে না। এখনও পর্যন্ত বৈভব ভারতের হয়ে ৮টা ম্যাচ খেলেছে। তার মধ্যে পাঁচটা ম্যাচ ভিভিএস লক্ষ্মণের কোচিংয়ে- এশিয়ান গেমসে ও জিম্বাবোয়ে সিরিজে। তাহলে কি বৈভবকে নিয়ে কোনও ‘সমস্যা’ আছে গম্ভীরের? কেন তাঁকে খেলাচ্ছেন না?


গম্ভীরের সাফ কথা, “বৈভবের ব্যাপারটা আমার কাছেও নতুন অভিজ্ঞতা। হ্যাঁ জানি, ও দারুণ ফর্মে আছে। কিন্তু আমি ওকে বেশ কয়েকবার কথা বলে বুঝিয়েছি। অনেক প্লেয়ার দীর্ঘ অপেক্ষার পর সুযোগ পেয়েছে, তাঁরা ভালো খেলছে। ওকেও সুযোগের জন্য অপেক্ষা করতে হবে। আজ যদি বৈভবকে খেলাই, তাহলে আমাকে একজনের সঙ্গে বসে কথা বলতে হবে। সেটা হয়তো অভিষেক বা সঞ্জু। আর সেই আলোচনাটা আমার জন্য একটু কষ্টকর হবে। যাঁরা গত দেড়-দুই বছর ধরে দলকে জেতাচ্ছে, আজ ৩-৪ ম্যাচে ব্যর্থ হলে তাঁদের বসিয়ে দিতে পারি না। তাতে সামনে যতই ফর্মে থাকা তরুণ ক্রিকেটার থাকুক না কেন।”


কিন্তু নেটদুনিয়া চাইছে, বৈভবকে খেলানো হোক। অনেকে তো বলছেন, বৈভবকে বসিয়ে নষ্ট করা হচ্ছে? গম্ভীর বলছেন, “সোশাল মিডিয়া ঠিক করে দেবে না আমি কাকে খেলাব। সেটা ঠিক করবে কোচ, অধিনায়ক। কীভাবে ম্যাচ জিতবে হবে, কারা ভালো খেলছে সেগুলো দেখে। জনপ্রিয় সিদ্ধান্ত নেওয়া তো খুব সহজ। কিন্তু আমি ঠিক সিদ্ধান্তটা নিতে চাই। যেটা সবসময় কঠিন কাজ হয়।”


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha