স্যন্দন ডিজিটাল ডেস্ক ৫ অক্টোবর : সিরিজ জিতেও শান্তি নেই। বড় শাস্তির কবলে শুভমান গিলের টিম ইন্ডিয়া। ম্যাচ ফি’র বড় অংশ কেটে নেওয়া হয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মাদের। ছাড় পায়নি ওয়েস্ট ইন্ডিজও। তাদের শাস্তি দিচ্ছে আইসিসি। তবে তাদের এতটা আর্থিক জরিমানা হয়নি।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে ভারত। তবে মুল্লানপুরে শেষ ম্যাচ ৫ উইকেট হেরে গিয়েছে। অন্য ম্যাচগুলোর মতো এই ম্যাচেও রানের ফোয়ারা ছিল। দুই ইনিংস মিলিয়ে ৭০০-র উপর রান উঠেছে। সেই ম্যাচেই যত গন্ডগোল। স্লো ওভার রেটের ‘অপরাধ’ করেছে দুই দলই। নির্ধারিত সময়ের মধ্যে ভারত ৪ ওভার কম বল করেছে। যে কারণে ভারতের ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে।
অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ ২ ওভার কম বল করেছে। তাই তাদের ১০ শতাংশ টাকা কেটে নেওয়া হয়েছে। জয় শাহ পরিচালিত আইসিসি’র তরফে জানানো হয়েছে, ‘নিয়মাবলির ২.২ ধারা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে কোনো দল বল করতে ব্যর্থ হলে খেলোয়াড়দের প্রতি ওভারের জন্য তাদের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়।’ ভারতের অধিনায়ক গিল ও ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ ভুল স্বীকার করে নিয়েছেন।
এরপর টি-টোয়েন্টি সিরিজ। এশিয়ান গেমস জয়ের পর শ্রেয়স আইয়ারের ভারতীয় দল ক্যারিবিয়ানদের বিরুদ্ধে নয়া লড়াইয়ে নামবেন। সেই দলে নেই গিল। কিন্তু তা সত্ত্বেও তাঁকে টি-টোয়েন্টি দল নিয়ে প্রশ্নের মধ্যে পড়তে হল। জবাবে তিনি বেশ মিষ্টি করেই বলেন, “আমি তো দলেই নেই।”
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান