বাড়িখেলাইংল্যান্ডের টেস্ট ক্রিকেটের কোচের দায়িত্ব থেকে অব্যাহতি ম্যাককালামকে

ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটের কোচের দায়িত্ব থেকে অব্যাহতি ম্যাককালামকে

লন্ডন, ১৩ জুলাই (হি.স.) : ২০২২ সালে ইংল্যান্ডের টেস্ট কোচের দায়িত্ব নিয়ে লাল বলের ফরম্যাটে খেলার ধরন বদলে দিয়েছিলেন ব্রেন্ডন ম্যাককালাম। ‘ব্যাজবল’ নামের আগ্রাসী মনোভাবের খেলার ধরন প্রবর্তন হয় তার হাত ধরেই। তবে লাল বলে ইংল্যান্ডের সঙ্গে এবার ইতি টানতে হচ্ছে কিউই কিংবদন্তিকে। তাকে দায়িত্ব থেকে অবাহতি দিয়েছে ইংলিশ ক্রিকেট বোর্ড।

শুরুর দিকে বেশ জনপ্রিয়তা পেলেও ধীরে ধীরে ব্যাজবলের কার্যকারিতা কমতে শুরু করায় এবার কোচ বদল আনতে চাইছে ইসিবি।

রবিবার এক বিবৃতিতে ম্যাককালামকে অব্যাহতি দেওয়ার কথা জানায় ইসিবি। তবে টেস্ট থেকে অব্যাহতি দিলেও ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করে যাবেন ম্যাককালাম।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য