Thursday, February 5, 2026
বাড়িজাতীয়কর ছাড়ের জন্য রেজিস্ট্রেশন! ৪৭৬ টি রাজনৈতিক দলের তকমা কাড়ল নির্বাচন কমিশন

কর ছাড়ের জন্য রেজিস্ট্রেশন! ৪৭৬ টি রাজনৈতিক দলের তকমা কাড়ল নির্বাচন কমিশন

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১১ অগস্ট : দেশের নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ করার লক্ষ্যে বড় পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশনের। কেড়ে নেওয়া হল রেজিস্টার্ড আনরিকগনাইজড পলিটিক্যাল পার্টি (আরইউপিপিএস) অর্থাৎ নথিভুক্ত অনামি দল হিসাবে ৪৭৬টি রাজনৈতিক দলের তকমা। গত ছয় বছরে একটি নির্বাচনেও অংশ না নেওয়ার অভিযোগ রয়েছে এই রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে। আর এরপরেই বড় পদক্ষেপ কমিশনের। চলতি মাস অর্থাৎ গত ৯ অগাস্ট প্রথম ধাপে ৩৩৪ টি রাজনৈতিক দলের নাম সরানো হয়। নির্বাচনের নিয়ম এবং এই সংক্রান্ত আইন না মানার অভিযোগ ছিল এই রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে। এরপরেই পদক্ষেপ করা হয়। সেই প্রক্রিয়ার অধীনে এবার আরও ৪৭৬টি রাজনৈতিক দলের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হল।

ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। কমিশনের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, দ্বিতীয় পর্যায়ে নথিভুক্ত অনামি দল হিসাবে ৪৭৬টি রাজনৈতিক দলকে চিহ্নিত করা হয়েছে। এই রাজনৈতিক দলগুলি দেশের একাধিক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, বিজেপি শাসিত উত্তরপ্রদেশে থাকা সবথেকে বেশি এমন রাজনৈতিক দলের নাম বাতিল করা হয়েছে। বাতিল হয়েছে প্রায় ১২১ টি দলের রেজিস্ট্রেশন।

এরপরেই আছে তামিলনাড়ু। সে রাজ্যে প্রায় ৪২ টি রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। তৃতীয় তালিকায় আছে দিল্লি। দেশের রাজধানীর ক্ষমতায় এখন বিজেপি। সেখানে রেজিস্টার্ড আনরিকগনাইজড পলিটিক্যাল পার্টি (আরইউপিপিস) হিসাবে ৪১ টি রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে বলে নির্বাচন কমিশনের জারি করা বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য