Wednesday, November 25, 2026
বাড়ি জাতীয় পহেলগাঁও জঙ্গি হামলার পরে কী জবাব দেবে ভারত? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাড়িতে হাই প্রোফাইল নিরাপত্তা বৈঠক।

পহেলগাঁও জঙ্গি হামলার পরে কী জবাব দেবে ভারত? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাড়িতে হাই প্রোফাইল নিরাপত্তা বৈঠক।

পহেলগাঁও জঙ্গি হামলার পরে কী জবাব দেবে ভারত? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাড়িতে হাই প্রোফাইল নিরাপত্তা বৈঠক।

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৯এপ্রিল : পহেলগাঁও হামলার প্রত্যাঘাতে বড় কোনও পদক্ষেপের পথে ভারত? নয়াদিল্লির গতিবিধি অন্তত তেমনটাই বলছে। সোমবারের পর মঙ্গলবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাড়িতে হাই প্রোফাইল নিরাপত্তা বৈঠক। ৭ নম্বর লোককল্যাণ মার্গের জরুরি বৈঠকে উপস্থিত প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান এবং তিন বাহিনীর প্রধান।

পহেলগাঁও হামলার প্রত্যাঘাতে বড় কোনও পদক্ষেপের পথে ভারত? নয়াদিল্লির গতিবিধি অন্তত তেমনটাই বলছে। সোমবারের পর মঙ্গলবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাড়িতে হাই প্রোফাইল নিরাপত্তা বৈঠক। ৭ নম্বর লোককল্যাণ মার্গের জরুরি বৈঠকে উপস্থিত প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান এবং তিন বাহিনীর প্রধান।

পহেলগাঁও জঙ্গি হামলার পরে কী জবাব দেবে ভারত? এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে গোটা দেশে? আগামী দিনের রণকৌশল স্থির করতে বুধবারও হাই প্রোফাইল বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, এই বৈঠকেও থাকতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, সেনা সর্বাধিনায়ক অনিল চৌহান প্রমুখ। জানা গিয়েছে, মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি বুধবার সকাল ১১টা নাগাদ বৈঠকে বসবে। এরপর নিরাপত্তা সংক্রান্ত কমিটি এবং রাজনৈতিক বিষয়ক মন্ত্রিসভার কমিটি প্রধানমন্ত্রী নেতৃত্বে বৈঠক করবে। পহেলগাঁও পরবর্তী উত্তেজক আবহাওয়ায় এই বৈঠকে অমিত শাহ, রাজনাথ সিং, অজিত ডোভাল, অনিল চৌহানের পাশাপাশি পর্যটনমন্ত্রী নীতীন গড়করি, স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমণও থাকতে পারেন। এই বৈঠকে শেষে মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক কমিটির আলাদা করে বৈঠকে বসার কথা রয়েছে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha