Thursday, November 26, 2026
বাড়ি জাতীয় পুণের ভিড় আদালত চত্বরে খুনে অভিযুক্তের হাত কেটে নিল দুষ্কৃতীরা, পালাল গুলি করে!

পুণের ভিড় আদালত চত্বরে খুনে অভিযুক্তের হাত কেটে নিল দুষ্কৃতীরা, পালাল গুলি করে!

পুণের ভিড় আদালত চত্বরে খুনে অভিযুক্তের হাত কেটে নিল দুষ্কৃতীরা, পালাল গুলি করে!

স্যন্দন ডিজিটাল ডেস্ক নভেম্বর ২৫ :  ২০২৫ সালের একটি খুনের মামলায় চার দিন আগে জেলমুক্তি হন মন্দার মারুতি কিওয়ালে। বুধবার সে আদালতে এসেছিল নির্ধারিত আইনি প্রক্রিয়ায় অংশ নিতে। সেই সময় আদালতে চত্বরেই তার উপর ভয়ংকর হামলা চালাল একদল দুষ্কৃতী। প্রথমে চপারের মতো ধারাল অস্ত্রে তাঁর হাত কেটে নেওয়া হয়। এরপর মন্দারকে গুলি করে পালায় অভিযুক্তরা। কোর্ট চত্বরে হত্যাকাণ্ডে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।


এই ঘটনা পুণের শিবাজিনগর আদালতের বাইরে ঘটেছে। আদালতের ৪ নম্বর গেটের বাইরে মন্দার মারুতি কিওয়ালের উপর হামলা চালায় চার-পাঁচজনের দুষ্কৃতীদের একটি দল। স্কুটারে চড়ে এসেছিল তারা। চোখের নিমেষে মন্দারকে ঘিরে ধরে চপারের মতো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। পাঞ্জা থেকে মন্দারের একটি হাত কেটে নেয় তারা। এরপর তাকে লক্ষ্য গুলি চালিয়ে স্টুটারে চেপে পালিয়ে যায় দুষ্কৃতীরা। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গিয়েছে, রাস্তার ধারে পড়ে ছটফট করছে মন্দার। ওই অবস্থাতেই কোনও মতে উঠে দাঁড়ানোর চেষ্টা করে সে। ওই ব্যক্তি জীবিত আছেন কিনা তা স্পষ্ট নয়।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৫ সালের এপ্রিল মাসে জমি ও আর্থিক বিবাদে শুভম সুভাষ চবন নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ ওঠে মন্দার মারুতি কিওয়ালে। চারদিন আগে জামিনে মুক্ত হন তিনি। আইনি প্রক্রিয়ার কারণে আদালতে এসেছিলেন তিনি। আদালত চত্বরে হত্যাকাণ্ডে প্রশাসনের উপর মহলেও উদ্বেগ ছড়িয়েছে। ইতিমধ্যে উপ-মুখ্যমন্ত্রী সুনেত্রা পাওয়ার কথা বলেছেন পুনের পুলিশ কমিশনারের সঙ্গে। এই বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছেন তিনি। পাশাপাশি হামলায় জড়িতদের খুঁজে বের করে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha