Wednesday, September 30, 2026
বাড়ি জাতীয় ঝাড়খণ্ডে ফের আদিবাসী কিশোরীকে গণধর্ষণ

ঝাড়খণ্ডে ফের আদিবাসী কিশোরীকে গণধর্ষণ

ঝাড়খণ্ডে ফের আদিবাসী কিশোরীকে গণধর্ষণ

স্যন্দন ডিজিটাল ডেস্ক।  ২০ সেপ্টেম্বর : ফের আদিবাসী কিশোরীকে গণধর্ষণ। স্কুল থেকে ফেরার পথে ১৬ বছরের কিশোরীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করল পাঁচ যুবক। বুধবার ঝাড়খণ্ডের খুঁটি জেলায় ঘটনাটি ঘটেছে।

শুক্রবার পুলিশের তরফে জানানো হয়েছে, বুধবার বিকালে রাঁচী ও চাইবাসার মাঝে ৭৫ নং জাতীয় সড়কের কাছে ঘটনাটি ঘটে। এলাকাটি মুরহু থানার অন্তর্গত। খুঁটি জেলার মহকুমা পুলিশ আধিকারিক বরুণ রজক শুক্রবার সংবাদসংস্থাকে বলেছেন, ‘‘বৃহস্পতিবার এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগকারিণীর ডাক্তারি পরীক্ষাও করানো হয়েছে। অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।’’

নির্যাতিতা কিশোরীর বয়ান অনুযায়ী, বুধবার বিকালে স্কুল থেকে ফিরছিল সে। হঠাৎ ৮-১০ জন যুবক তাকে জোর করে রাস্তা থেকে পাশের এক ঝোপে তুলে নিয়ে যায়। তাদের মধ্যে পাঁচ জন মিলে তাকে ধর্ষণ করে। আদিবাসী ওই কিশোরী জানাচ্ছে, এর পর তার আর কিছু মনে নেই। উলঙ্গ অবস্থায় ওই ভাবেই রাস্তায় পড়ে ছিল সে। পর দিনই ওই যুবকদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে মেয়েটির পরিবার। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি অভিযান।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha