নয়াদিল্লি,
২৮ নভেম্বর
(হি.স.):
লোকসভা ও রাজ্য বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স কমানোর দাবিতে দায়ের হওয়া আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি বিক্রম নাথের নেতৃত্বাধীন বেঞ্চ এই আবেদন খারিজের নির্দেশ দিয়েছে।
শুনানিতে আবেদনকারীর আইনজীবী যুক্তি দেন,
ভোটদানের ন্যূনতম বয়স ২১ থেকে কমিয়ে ১৮ বছর করা হয়েছে। অথচ লোকসভার সদস্য হতে গেলে প্রার্থীর বয়স কমপক্ষে ২৫ বছর এবং রাজ্যসভার সদস্য হওয়ার ক্ষেত্রে ৩০ বছর হতে হয়। তাই নির্বাচনে প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স কমানোর দাবি জানান তিনি।
শুনানির সময় আদালত আবেদনটি যথাযথ নয় বলে জানালে আবেদনকারীর আইনজীবী বলেন,
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অন্তত তাঁদের আবেদনের পরিণতি জানাতে পারে। এর জবাবে আদালত জানায়,
এ বিষয়ে সংবিধানের ২২৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী হাই কোর্টের দ্বারস্থ হওয়া যেতে পারে। সেখানে আবেদনটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য নির্দেশ চাওয়া সম্ভব।
এরপর আবেদনকারীর আইনজীবী আবেদন প্রত্যাহার করতে চান। নালা সুরেশ রেড্ডি এই আবেদন দায়ের করেছিলেন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান