Saturday, November 28, 2026
বাড়ি জাতীয় আসন পুনর্বিন্যাসের দ্বিতীয় বিল বিবেচনায় রাষ্ট্রপতির সম্মতি

আসন পুনর্বিন্যাসের দ্বিতীয় বিল বিবেচনায় রাষ্ট্রপতির সম্মতি

আসন পুনর্বিন্যাসের দ্বিতীয় বিল বিবেচনায় রাষ্ট্রপতির সম্মতি



নয়াদিল্লি, ২৮ নভেম্বর (হি.স.): ‘আসন পুনর্বিন্যাস (দ্বিতীয়) বিল, ২০২৬’ বিবেচনার জন্য লোকসভাকে সুপারিশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সংবিধানের ১১৭(৩) অনুচ্ছেদ অনুযায়ী এই সুপারিশ করা হয়েছে। শনিবার প্রকাশিত লোকসভার বুলেটিনে বিষয়টি জানানো হয়েছে।

লোকসভার বুলেটিন পার্ট-২-এর ৬৩১১ নম্বর বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতির এই সুপারিশের কথা উল্লেখ রয়েছে। সেখানে বলা হয়েছে, প্রস্তাবিত বিলের বিষয়বস্তু সম্পর্কে অবহিত হওয়ার পর রাষ্ট্রপতি সংবিধানের ১১৭(৩) অনুচ্ছেদ অনুযায়ী বিলটি বিবেচনার জন্য লোকসভাকে সুপারিশ করেছেন।

বুলেটিনে সংযুক্ত চিঠি অনুযায়ী, ২৭ নভেম্বর কেন্দ্রীয় আইন ও বিচার প্রতিমন্ত্রী এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল লোকসভার সচিব জেনারেলের কাছে এই সংক্রান্ত চিঠি পাঠিয়েছিলেন। লোকসভার সচিব জেনারেল উৎপল কুমার সিংয়ের স্বাক্ষরে ২৮ নভেম্বর বুলেটিনটি প্রকাশিত হয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha