জম্মু, ২২ নভেম্বর (হি.স.): রাতারাতি তাপমাত্রার পারদ এক
ধাক্কায় নিচে নামায় সমগ্র জম্মু ও কাশ্মীরে তীব্র শীত অনুভূত হচ্ছে। আবহাওয়া দফতরের
তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় উপত্যকা ও পার্শ্ববর্তী অঞ্চলজুড়ে রাতের তাপমাত্রা গড়ে
২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেয়েছে।
রবিবার আবহাওয়া দফতরের এক আধিকারিক জানান, শনিবার রাতে শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা
নেমে দাঁড়ায় শূন্য ডিগ্রি সেলসিয়াসে, যা আগের দিন ছিল ২ ডিগ্রি সেলসিয়াস। গুলমার্গে
তাপমাত্রা এক লাফে মাইনাস ২.২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। পহেলগামে পারদ নেমেছে হিমাঙ্কের
নিচে। সেখানে তাপমাত্রা মাইনাস ২ ডিগ্রি সেলসিয়াস। কুপওয়াড়ায় সর্বনিম্ন তাপমাত্রা
রেকর্ড করা হয়েছে ০.৮ ডিগ্রি সেলসিয়াস| কোকেরনাগে তাপমাত্রা কমে হয়েছে ২.৬ ডিগ্রি
সেলসিয়াস।
জম্মু বিভাগেও ঠান্ডার দাপট অব্যাহত। বানিহালে তাপমাত্রা নেমেছে ১.৯ ডিগ্রি সেলসিয়াসে।
জম্মু শহরে ও কাটরায় তাপমাত্রা কমে হয়েছে ১০.৬ ডিগ্রি সেলসিয়াস। উপত্যকা জুড়ে শীতের
দাপট যে বাড়তে চলেছে, রাতারাতি পারদ পতন সেই ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন আবহবিদরা|
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান