Friday, November 13, 2026
বাড়ি জাতীয় ট্রাকের সঙ্গে মিনিবাসের সংঘর্ষ, অসমের কাজিরাঙায় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ২৩

ট্রাকের সঙ্গে মিনিবাসের সংঘর্ষ, অসমের কাজিরাঙায় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ২৩

ট্রাকের সঙ্গে মিনিবাসের সংঘর্ষ, অসমের কাজিরাঙায় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ২৩

স্যন্দন ডিজিটেল ডেস্ক,   নভেম্বর ১৩  : মর্মান্তিক দুর্ঘটনা অসমে। ট্রাকের সঙ্গে মিনিবাসের সংঘর্ষে অসমের কাজিরাঙায় অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। আহত হয়েছেন আরও অনেকে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। জানা যাচ্ছে, ওই মিনিবাসে যে সব যাত্রীরা ছিলেন তাঁদের বেশিরভাগই পড়ুয়া।


জানা যাচ্ছে, শুক্রবার দুপুরে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে কাজিরাঙা কহরা রেঞ্জের রঙ্গাজান এলাকায় হাতিকুল চা বাগানের কাছে ৭১৫ নম্বর জাতীয় সড়কে। পুলিশের দাবি অনুযায়ী, বোকাখাত থেকে নগাঁওয়ের দিকে যাচ্ছিল একটি মিনিবাস। উলটো দিক থেকে আসা একটি কন্টেনার ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে বাসটি দুমড়ে মুচড়ে যায়। ভিতরে আটকে পড়েন বহু যাত্রী। দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বাসের যাত্রীদের বেশিরভাগই পড়ুয়া বলে জানা যাচ্ছে।


এই দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। আহতদের উদ্ধার করে প্রথমে কোহরা মডেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে গুরুতর আহতদের জোরহাট মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়। বাসে ঠিক কতজন যাত্রী ছিলেন তা এখনও পুলিশের কাছে স্পষ্ট নয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কাজিরাঙা পার্ক সংলগ্ন এলাকায় গতি সীমা থাকা সত্ত্বেও বাসটি অত্যন্ত দ্রুত গতিতে চলছিল। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলাতেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে


ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে তদারকি করছেন অসমের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক অতুল বোরা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। উদ্ধারকাজ এখনও চলছে বলে খবর।


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha