স্যন্দন ডিজিটেল ডেস্ক, নভেম্বর ১৩ : চিনা গুপ্তচরের সঙ্গে পরকীয়া, দেশের গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগ মার্কিন টেক সংস্থা এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে। বৃহস্পতিবারই তিনি সিইও পদ থেকে সরে দাঁড়িয়েছেন। গোটা ঘটনায় তিনি অনুতপ্ত ও বিধ্বস্ত। সূত্রের খবর, সিইও হিসেবে দায়িত্ব পালনের শেষ কয়েক ঘণ্টা জেনসেন নিজেকে দুষে বলেছেন, ‘আমি একজন জঘন্য মানুষ!’ অন্যদিকে বিশ্বের অন্যতম বৃহত্তম এআই চিপ সংস্থার কর্মীদের বড় অংশ কিন্তু জেনসেনকেই বস হিসাবে চাইছেন। যতই তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠুক। ব্যবসায়িক প্রতিষ্ঠানটির নেতৃত্বের প্রশ্নে জেনসেনকে ছাড়া ভাবতেই পারছেন না এনভিডিয়ার কর্মীরা।
এনভিডিয়ার আজকের সাফল্যের অন্যতম স্থপতি জেনসেন। কয়েক লক্ষ কোটি ডলার মূল্যের এআই চিপ সংস্থায় পরিণত হওয়ার পিছনে তাঁর অবদান অনস্বীকার্য। চিপের আর্কিটেকচার থেকে শুরু করে সংস্থার সবচেয়ে কনিষ্ঠ কর্মীর বেতন বা ভাতা, সবকিছুই ছিল তাঁর নখদর্পণে। বলা বাহুল্য, সংস্থার সিইও হিসাবে ব্যবসায়িক পরিচালনা, কর্মদক্ষতা এবং কর্মীদের অভিভাবক হিসাবে অবিকল্প হয়ে উঠেছিলেন তিনি। এই কারণেই জেনসেনের পদত্যাগে উদ্বিগ্ন কর্মীরা। যদিও সূত্র জানাচ্ছে, প্রেমকাণ্ডে জর্জরিত খোদ সদ্যপ্রাক্তন সিইও নাকি পদত্যাগের আগে পুরোপুরি হাল ছেড়ে দিয়েছিলেন। ব্যক্তিগত মহলে তিনি বলেন, আমার আর কোনও কিছুতেই আসে যায় না। অনুশোচনায় পুড়ে নিজেকে অত্যন্ত বাজে এবং জঘন্য মানুষ তকমাও দিয়েছেন তিনি।
যদিও ৬৩ বছরের ধনকুবের প্রযুক্তি মহারথীর জেনসেনের পতন অনেকেই মেনে নিতে পারছেন না। খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত তাঁর কর্মদক্ষতা, বাণিজ্যবোধ ও প্রযুক্তিভাবনায় মুগ্ধ। এমনকী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে পরকীয়া সম্পর্ক, দেশের তথ্য পাচারের অভিযোগ ওঠার পরেও জেনসেন সম্পর্কে ট্রাম্পের ধারণা বদলায়নি বলেই খবর। জেনসেনের বিদায়ের পর সংস্থার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হার্ভি জোন্স কর্মীদের উদ্দেশে পাঠানো এক ইমেলে লেখেন, ‘‘এনভিডিয়ায় জেনসেনের অবদান অপরিসীম।’’ এই বার্তাতেও জেনসেনের প্রতি সংস্থার মনোভাব স্পষ্ট।
যদিও বাস্তবাবাদী মার্কিন চিপ নির্মাণকারী সংস্থাটি জেনসেনের উত্তরসূরি খোঁজার কাজ শুরু করেছে। আপাতত অন্তর্বর্তিকালীন সিইও-র দায়িত্ব পালন করছেন সংস্থার চিফ ফিন্যান্সিয়াল অফিসার কোলেট ক্রেস। যদিও পাকাপাকি ভাবে এখনই ক্রেসকে দায়িত্ব দেওয়া হয়নি। প্রশ্ন উঠছে, তবে কি ‘ব্যাডপ্যাচ’ কাটিয়ে কর্মীদের দাবি মেনে ভবিষ্যতে সংস্থার দায়িত্বে ফিরবেন জেনসেনই? এখনই এমনটা বলার সময় আসেনি।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান