স্যন্দন ডিজিটেল ডেস্ক, নভেম্বর ১৩ : ফের রণক্ষেত্র মণিপুর। রাস্তায় গাড়ি আটকে চলল এলোপাথাড়ি গুলি। এই হামলায় দুই মহিলা-সহ চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার উখরুল জেলায় সন্দেহভাজন জঙ্গিদের একটি দল এই হামলা চালিয়েছে বলে দাবি পুলিশের। হামলা চলেছে ইম্ফল-উখরুল সড়কের নিউ হ্যাভেন এলাকায়। এই হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। এলাকায় নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান