Monday, October 26, 2026
বাড়ি জাতীয় দিল্লির নর্থ ব্লকে ধোঁয়া দেখে আতঙ্ক! দ্রুত নিয়ন্ত্রণে এল আগুন

দিল্লির নর্থ ব্লকে ধোঁয়া দেখে আতঙ্ক! দ্রুত নিয়ন্ত্রণে এল আগুন

দিল্লির নর্থ ব্লকে ধোঁয়া দেখে আতঙ্ক! দ্রুত নিয়ন্ত্রণে এল আগুন

 


নয়াদিল্লি, ২৬ অক্টোবর (হি.স.): দিল্লির অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবন নর্থ ব্লকে ধোঁয়া দেখতে পাওয়ার ঘটনায় সোমবার সাময়িক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ছয়টি ইঞ্জিন। তবে তৎপরতার সঙ্গে দ্রুত আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে।


দিল্লি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবনের ভেতরে সংস্কার কাজের অংশ হিসেবে কিছু জিনিস ভাঙা ও স্থানান্তরের কাজ (ইন্টারনাল ডিসমন্টলিং) চলছিল। সেখান থেকেই একটি ছোটখাটো আগুনের সূত্রপাত ঘটে এবং ধোঁয়া বের হতে থাকে। তবে দমকল কর্মীদের তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে চলে আসে। ঘটনায় কোনও হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha