Monday, October 26, 2026
বাড়ি জাতীয় গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবিক দায়িত্বই ব্রিকস দেশগুলোর ঐক্যের ভিত্তি : ওম বিড়লা

গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবিক দায়িত্বই ব্রিকস দেশগুলোর ঐক্যের ভিত্তি : ওম বিড়লা

গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবিক দায়িত্বই ব্রিকস দেশগুলোর ঐক্যের ভিত্তি : ওম বিড়লা

নয়াদিল্লি, ২৬ অক্টোবর (হি.স.): ভারতের সংসদের ঐতিহাসিক সংবিধান সদনে আয়োজিত দ্বাদশ ব্রিকস পার্লামেন্টারি ফোরামে সদস্য দেশগুলোর প্রতিনিধিদের স্বাগত জানিয়ে বিশ্বমঞ্চে ব্রিকসের গুরুত্ব ও গণতান্ত্রিক ঐক্যের বার্তা দিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের পীঠস্থানে উপস্থিত প্রতিনিধিদের উদ্দেশে সোমবার লোকসভার অধ্যক্ষ বলেন, ঐতিহাসিক সংবিধান সদনে ব্রিকস সদস্য দেশগুলোর সংসদীয় প্রতিনিধি দলের উপস্থিতি এবং পারস্পরিক অঙ্গীকার এক তাৎপর্যপূর্ণ অভিজ্ঞতা। সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি যৌথ বিশ্বাসের ওপর ভিত্তি করে ব্রিকস কাঠামোর মধ্যে সংসদীয় সহযোগিতাকে আরও জোরদার করার কথা তুলে ধরেন তিনি।

চলতি বছর ব্রিকস সংসদীয় ফোরামের ২০-তম বার্ষিকী উদযাপিত হচ্ছে উল্লেখ করে ওম বিড়লা বলেন, এই মঞ্চটি দ্রুত সম্প্রসারিত হচ্ছে এবং আন্তর্জাতিক সম্পর্ক ও বৈশ্বিক ঘটনাবলীতে এর প্রভাব ক্রমশ বাড়ছে। ব্রিকস দেশগুলো বিশ্বের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক এবং পৃথিবীর ভূখণ্ডের প্রায় এক-তৃতীয়াংশের প্রতিনিধিত্ব করে। পাশাপাশি বিশ্ব অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যেও এই দেশগুলোর ভূমিকা অপরিসীম, যা এই জোটের সামগ্রিক শক্তি এবং বৈশ্বিক দায়িত্ব উভয়কেই প্রতিফলিত করে।

তিনি আরও যোগ করেন, ভৌগোলিক অবস্থান, সংস্কৃতি, ভাষা এবং সামাজিক কাঠামোর দিক থেকে ব্রিকস দেশগুলোর মধ্যে বৈচিত্র্য থাকলেও গণতান্ত্রিক মূল্যবোধ এবং মানবতার প্রতি দায়িত্ববোধই সদস্য দেশগুলোকে এক সুতোয় বেঁধে রেখেছে।

 

 

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha