Wednesday, October 7, 2026
বাড়ি জাতীয় নৃশংসতার চরম, লখনউতে পথকুকুরকে গুলি করে খুন !

নৃশংসতার চরম, লখনউতে পথকুকুরকে গুলি করে খুন !

নৃশংসতার চরম, লখনউতে পথকুকুরকে গুলি করে খুন !

স্যন্দন ডিজিটাল ডেস্ক ৭ অক্টোবর :  বিষ খাইয়ে এক বা একাধিক কুকুরহত্যার ঘটনা বিভিন্ন সময়ে সামনে এসেছে। তাই বলে রাইফেল উঁচিয়ে নিরীহ কুকুরকে গুলি করে খুন! যদিও এমনটাই ঘটেছে উত্তরপ্রদেশের লখনউ শহরে। বাইকআরোহী ওই ব্যক্তির নৃশংসতার সিসিটিভি ফুটেজ সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নিন্দার ঝড় উঠেছে নেটপাড়ায়।


ঘটনাটি লখনউয়ের রাজাজিপুরমের। ভাইরাল সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, এক ব্যক্তি মোটরসাইকেল চেপে যাচ্ছেন। বেশ কয়েকটি কুকুর পিছনে ছুটে এসে ঘেউঘেউ চিৎকার জুড়ে দেয়। যার পর বাইক থামিয়ে রাইফেল বের করেন ওই ব্যক্তি। আগ্নেয়াস্ত্রে কার্তুজ ভরেন। এরপর রাস্তার উলটো দিকে থাকা একটি কুকুরকে লক্ষ্য করে গুলি চালান তিনি। গুলিবিদ্ধ হতেই নিথর হয়ে যায় সারমেয়টি। এরপর হেলদোলহীন ওই ব্যক্তি ফের বাইকে চেপে ঘটনাস্থল ছাড়েন। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, পোষ্যকে নিয়ে রাস্তায় বেরনো এক ব্যক্তি ঘটনার সাক্ষী। পথচারী এক মহিলাকেও দেখা গিয়েছে।

ভিডিওটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই সরব হন একাধিক পশুপ্রেমী সংগঠনের সদস্যরা। নেটিজেনদের মধ্যে অনেকেই মন্তব্য করেন, অবলা পশুর প্রতি মানুষ কতখানি নৃশংস হতে পারে, এই ঘটনা তার উদাহরণ। এদিকে পুলিশ এই ঘটনায় অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে। লখনউয়ের ঘটনাটি ফের পথকুকুর ও পথচারীর নিরাপত্তা সংক্রান্ত বিতর্ক সামনে এনেছে।


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha