Wednesday, October 7, 2026
বাড়ি জাতীয় ফ্লাই দুবাই কাণ্ডে কী বলছেন ‘আতঙ্কিত’ তসলিমা?

ফ্লাই দুবাই কাণ্ডে কী বলছেন ‘আতঙ্কিত’ তসলিমা?

ফ্লাই দুবাই কাণ্ডে কী বলছেন ‘আতঙ্কিত’ তসলিমা?

স্যন্দন ডিজিটাল ডেস্ক ৬ অক্টোবর :  ফ্লাই দুবাই কাণ্ড নিয়ে বিস্ফোরক তসলিমা নাসরিন । সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘এখন তো পাইলট মুসলমান হলে সেই ফ্লাইটে যেতেই ভয় লাগবে।’ মঙ্গলবার সকালের এই পোস্ট ঘিরে শুরু হয়েছে চর্চা।


বরাবরের বিতর্কিত তসলিমা পরিচিত তাঁর সপাট জবাবের জন্য। এদিনের মন্তব্যেও নিজের মনের কথা সাফ বলতে গিয়ে দেখা গিয়েছে তাঁকে। সম্প্রতি ফ্লাই দুবাই কাণ্ড নিয়ে শোরগোল গোটা বিশ্বে। আরও একটা ৯/১১-র ছায়া দেখতে পেয়েছেন অনেকেই। ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের উপর আক্রমণ শানিয়েছিল ‘ফ্লাইদুবাই’ বিমানের কো-পাইলট এবং ওমানের নাগরিক হামাম আল-হামামি। সংযুক্ত আরব আমিরশাহীর তদন্তকারী দল ইতোমধ্যে একে ‘জঙ্গি নাশকতা’ বলে উল্লেখ করেছে। সংবাদমাধ্যমের সূত্রে উঠে এসেছে, হামাম উগ্র কট্টরপন্থায় বিশ্বাসী। স্বদেশ ওমানেই সে উড়ান থেকে ‘নিষিদ্ধ’।


এরপরও সে কী করে বিমান চালানোর সুযোগ পেল তা নিয়ে প্রশ্ন উঠছে। পাশাপাশি সূত্রের দাবি, বিমানটি হাইজ্যাক করে ভয়ানক নাশকতা চালানোর ‘নীল নকশা’ ছিল হামামের কাছে। শেষপর্যন্ত সে ব্যর্থ হয়েছে মচ্ছরের লড়াইয়ের কাছে। পাশাপাশি বিমানযাত্রীদের সাহসিকতাও প্রশংসিত হয়েছে।


কিন্তু এই ঘটনা বহু প্রশ্নের জন্মও দিয়েছে। প্রশ্ন উঠেছে, হামামের মতো ব্যক্তি, যে নিজের দেশেই বিমান চালানোর অধিকার পায়নি, তাকে পাইলটের ভূমিকায় রাখার সময় কেন আরও সচেতন হল না ইজরায়েল! ভবিষ্যতে এই ধরনের সমস্যা ফের হলে তখন যদি রোখা না যায়, তাহলে কী ভয়ংকর পরিস্থিতি হতে পারে তা ভেবে শিউরে উঠছেন অনেকেই। দাবি করছেন, আরও সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে। এদিন তসলিমার পোস্টে সেই আতঙ্কই যেন ফিরে এল।


উল্লেখ্য, বরাবরই স্পষ্টবাদিতার জন্য পরিচিত তসলিমা। ইসলামের কট্টরপন্থীদের বিরুদ্ধে আগেও সরব হয়েছেন তিনি। কয়েক সপ্তাহ আগে পর্তুগালে পাশ হয়েছে বোরখা নিষিদ্ধকরণ বিল। এই সিদ্ধান্তকে স্বাগত জানান জনপ্রিয় লেখিকা তসলিমা নাসরিন। বলেন, “গোটা পৃথিবীতে বোরখা, নিকাব নিষিদ্ধ করা হোক।” এবার ফ্লাই দুবাই কাণ্ডেও পোস্ট করলেন তসলিমা।  


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha