Thursday, September 24, 2026
বাড়ি জাতীয় ‘জ্ঞানেশ কুমারের উচিত রাজসাক্ষী হওয়া’: মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি পুনরায় রাহুল গান্ধীর

‘জ্ঞানেশ কুমারের উচিত রাজসাক্ষী হওয়া’: মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি পুনরায় রাহুল গান্ধীর

‘জ্ঞানেশ কুমারের উচিত রাজসাক্ষী হওয়া’: মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি পুনরায় রাহুল গান্ধীর

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ সেপ্টেম্বর :মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি পুনরায় জানিয়ে তাঁর বিরুদ্ধে ভোটচুরিসংক্রান্ত অভিযোগ তুললেন লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী। একইসঙ্গে জ্ঞানেশ কুমারকেরাজসাক্ষীবা approver হওয়ার পরামর্শ দেন তিনি।

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধী নির্বাচন কমিশনের ভূমিকা এবং বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন।

এর একদিন আগে বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা SIR এবং অন্যান্য বিষয় নিয়ে নির্বাচন কমিশনের অভ্যন্তরে মতপার্থক্যের একটি রিপোর্ট প্রকাশিত হয়েছিল। তবে নির্বাচন কমিশন সেই রিপোর্ট প্রত্যাখ্যান করেছে।

রাহুল গান্ধী বিজেপির বিরুদ্ধেঅ্যান্টি-ইনকামবেন্সিবা সরকারবিরোধী মনোভাবের প্রভাব নিয়ে প্রশ্ন তোলেন। তিনি ১৯৭১ সালের নির্বাচনের পর প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর উদাহরণ দেন।

তিনি দাবি করেন, মহারাষ্ট্র, হরিয়ানা উত্তরপ্রদেশে যে ধরনের সরকারবিরোধী মনোভাব থাকার কথা ছিল, তা হঠাৎ করে উধাও হয়ে গেছে।

রাহুল গান্ধী ২০১৪ সালের লোকসভা নির্বাচন এবং একাধিক বিধানসভা নির্বাচনে কারচুপির অভিযোগও পুনরায় তোলেন।

তাঁর অভিযোগ, ভোটে অনিয়ম হলে সেই ভোটে নির্বাচিত সাংসদদের তৈরি আইন তাঁদের করা প্রাতিষ্ঠানিক পরিবর্তন নিয়েও প্রশ্ন ওঠে।

২০২৩ সালের ২১ ডিসেম্বর পাস হওয়া একটি আইনের প্রসঙ্গও তিনি তোলেন এবং দাবি করেন, ওই আইনে নির্বাচন কমিশনারকে তদন্ত থেকে সুরক্ষা দেওয়া হয়েছে।

রাহুল গান্ধী অভিযোগ করেন, দুই নির্বাচন কমিশনারের পাঠানো চিঠির ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়নি, কারণ জ্ঞানেশ কুমারকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ অন্যরা রক্ষা করছেন।

তিনি জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগ দাবি করেন এবং বলেন, নির্বাচন কমিশনের প্রধান হিসেবে তাঁর দায়িত্ব ছিল ভোটাধিকার সুরক্ষিত রাখা।

একইসঙ্গে তিনি জ্ঞানেশ কুমারকে ‘approver’ হওয়ার পরামর্শ দেন এবং দাবি করেন, এটি দেশপ্রেমের কাজ হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha