Tuesday, November 10, 2026
বাড়ি জাতীয় তামিলনাড়ুতে টাটার আইফোন কারখানায় দুর্ঘটনা, বিষাক্ত গ্যাস লিকে মৃত্যু ৩ শ্রমিকের

তামিলনাড়ুতে টাটার আইফোন কারখানায় দুর্ঘটনা, বিষাক্ত গ্যাস লিকে মৃত্যু ৩ শ্রমিকের

তামিলনাড়ুতে টাটার আইফোন কারখানায় দুর্ঘটনা, বিষাক্ত গ্যাস লিকে মৃত্যু ৩ শ্রমিকের

স্যন্দন ডিজিটাল ডেস্ক নভেম্বর ১০ : তামিলনাড়ুতে অ্যাপল আইফোনের যন্ত্রাংশ প্রস্তুতকারী টাটা ইলেকট্রনিক্সের একটি কারখানায় ভয়াবহ দুর্ঘটনা। বিষাক্ত গ্যাস লিক হয়ে মৃত্যু হয়েছে ৩ শ্রমিকের। ইতিমধ্যে সোমবার গভীর রাতের এই দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে অ্যাপেল ও টাটা কর্তৃপক্ষ। আলাদা করে তদন্তে নেমেছে তামিলনাড়ু রাজ্য প্রশাসনও।


নুন থেকে বিমান—বিভিন্ন খাতে ব্যবসারত টাটা গ্রুপের ইলেকট্রনিক্স ইউনিটটি ভারতে আইফোন সংযোজনের (অ্যাসেম্বলিং) প্রায় ৪০ শতাংশ সম্পন্ন করে। বাকি অংশের দায়িত্বে রয়েছে ফক্সকন (Foxconn)। গত কয়েক মাসে টাটা বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। অন্যতম কারণ, তাদের আইফোন তৈরির কার্যক্রম সাইবার হামলার শিকার হয়েছে। এছাড়াও জলদূষণ নিয়ে প্রশ্ন উঠেছে। এর মধ্যেই নতুন করে দুর্ঘটনায় অস্বস্তি বাড়ল সংস্থাটির।


জানা গিয়েছে, তামিলনাড়ুর হোসুরে অবস্থিত একটি কারখানায় বর্জ্য শোধনাগারে রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। সেই সময় কোনওভাবে বিষাক্ত গ্যাস লিক হয়ে বাতাসে মিশে যায়। তাতেই ৩ চুক্তিভিত্তিক শ্রমিকের মৃত্যু হয়েছে বলে খবর। এই বিষয়ে এক জেলা প্রশাসনিক কর্তা জানান, বর্জ্য জল শোধনাগারটি (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) পরিচালনা করত নালকো ওয়াটার। যেটি মার্কিন সংস্থা ইকোলাবের একটি অংশ। তিনি আরও বলেন, বাইরের একটি ন্যানো-ফিল্ট্রেশন ট্যাঙ্ক পরীক্ষা করার সময়েই বিপদ ঘটে। ওই ট্যাঙ্ক থেকে নির্গত বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে মৃত্যু হয় শ্রমিকদের। তাঁদের চিকিৎসার সুযোগ মেলেনি।


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha