Wednesday, September 23, 2026
বাড়ি জাতীয় জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবি উদ্ধব ঠাকরের

জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবি উদ্ধব ঠাকরের

জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবি উদ্ধব ঠাকরের

মুম্বই, ২৩ সেপ্টেম্বর (হি.স.): শিবসেনা (উদ্ধব ঠাকরে গোষ্ঠী)-র সভাপতি উদ্ধব ঠাকরে বুধবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে তাঁর পদ থেকে অপসারণের দাবি জানিয়েছেন। নির্বাচন কমিশনের কর্মপদ্ধতি এবং ভোটার তালিকা সম্পর্কিত সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে তিনি অভিযোগ করেন, এর ফলে গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হচ্ছে। বুধবার উদ্ধব ঠাকরে বলেন, গত কয়েকদিন ধরেই নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবি উঠছে। জ্ঞানেশ কুমারের আসল চেহারা আজ দেশবাসীর সামনে উন্মোচিত হয়েছে।

উদ্ধব ঠাকরে অভিযোগ করেন, অতীতে নির্বাচন কমিশন তাঁর দলের বিরুদ্ধে নানা সিদ্ধান্ত নিয়েছে। শিবসেনার নাম ও দলীয় প্রতীক নিয়ে চলা বিরোধের কথা উল্লেখ করে উদ্ধব বলেন, কমিশন দলের নাম ও প্রতীক তাঁর বিরোধী গোষ্ঠীর হাতে তুলে দিয়েছিল। ভোটার তালিকা নিয়েও গুরুতর অভিযোগ তোলেন ঠাকরে। তাঁর দাবি, নির্বাচনের আগে ভোটার তালিকায় প্রায় ৪০ লক্ষ নাম যুক্ত করা হয়েছিল এবং নির্বাচনের পর সেগুলি বাদ দিয়ে দেওয়া হয়। এর পাশাপাশি তিনি মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ এবং কর্ণাটকে ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচনের দাবি জানান। গণতান্ত্রিক ব্যবস্থার ওপর মানুষের আস্থা বজায় রাখতে ব্যালট পেপারে ভোটদান প্রক্রিয়া ফেরানোর দাবি জানান তিনি| গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার জন্য বিরোধী দলগুলিকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানিয়েছেন উদ্ধব ঠাকরে। তিনি বলেন, নির্বাচিত প্রতিনিধিদের উচিৎ জনগণের কথা শোনা।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha