গুয়াহাটি, ১১ নভেম্বর (হি.স.): উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের কলকাতা-সাইরং এক্সপ্রেস বুধবার সকালে গুয়াহাটির কাছে দিগারুতে দুর্ঘটনার কবলে পড়ে। এই দুর্ঘটনায় কলকাতা-সাইরং এক্সপ্রেসের ইঞ্জিন ও মোট ৫টি কোচ লাইনচ্যুত হয়েছে বলে জানা গেছে।
উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের (এনএফ রেলওয়ে) সিপিআরও কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, বুধবার সকাল ৬টা ৫৪ মিনিট নাগাদ অসমের রাজধানী গুয়াহাটির কাছে দিগারু রেলওয়ে স্টেশনে অন্য একটি ট্রেনকে রাস্তা দেওয়ার জন্য থামানো হচ্ছিল ১৩১২৫ কলকাতা-সাইরং এক্সপ্রেসকে। এই সময় লোকো পাইলট ট্রেনের গতি নিয়ন্ত্রণ করতে পারেননি| এর জেরে ট্রেনটির ইঞ্জিন ও ৫টি কোচ লাইনচ্যুত হয়।
তিনি জানিয়েছেন, সকল যাত্রী নিরাপদে আছেন| কারওরই কোনও গুরুতর আঘাত লাগেনি। যাত্রীদের তাঁদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য অন্য একটি ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। দ্রুত উদ্ধারকাজ শুরু করা হয়েছে| মহাপ্রবন্ধক (জেনারেল ম্যানেজার) ও রেলের অন্যান্য আধিকারিকরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান