Wednesday, September 23, 2026
বাড়ি জাতীয় গৌরবের বিরুদ্ধে করা টুইট মুছে ফেলতে রাজি সৌরভ ও আশুতোষ

গৌরবের বিরুদ্ধে করা টুইট মুছে ফেলতে রাজি সৌরভ ও আশুতোষ

গৌরবের বিরুদ্ধে করা টুইট মুছে ফেলতে রাজি সৌরভ ও আশুতোষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (হি.স.): ককরোচ জনতা পার্টির (সিজেপি) সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা বিজেপি নেতা ও প্রবীণ আইনজীবী গৌরব ভাটিয়ার বিরুদ্ধে করা তাঁদের টুইটগুলি মুছে ফেলতে সম্মত হয়েছেন; ওই টুইটগুলিতে গৌরব ভাটিয়ার নামে একটি ভুয়ো উক্তি প্রচার করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে টুইটগুলি মুছে ফেলা হবে।

গৌরব ভাটিয়ার দায়ের করা মানহানির মামলায় সিজেপি এবং অভিজিৎ দীপকের বিরুদ্ধে সমন জারি করেছে দিল্লি হাইকোর্ট। এর আগে আদালত সিজেপি ও দলের নেতাদের আইনজীবীদের নির্দেশ দিয়েছিল এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা বা সিদ্ধান্ত নিতে যে, তাঁরা ওই টুইটগুলি মুছে ফেলতে চান কি না।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha