Monday, August 10, 2026
বাড়ি জাতীয় বিজেপিতে যোগের পর প্রথমবার প্রধানমন্ত্রীর সঙ্গে রাঘব চাড্ডার সাক্ষাৎ

বিজেপিতে যোগের পর প্রথমবার প্রধানমন্ত্রীর সঙ্গে রাঘব চাড্ডার সাক্ষাৎ

বিজেপিতে যোগের পর প্রথমবার প্রধানমন্ত্রীর সঙ্গে রাঘব চাড্ডার সাক্ষাৎ

নয়াদিল্লি, ৮ আগস্ট (হি.স.) : আম আদমি পার্টি ছেড়ে সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা। শনিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। বিজেপিতে যোগ দেওয়ার পর প্রধানমন্ত্রীর সঙ্গে এটিই তাঁর প্রথম গুরুত্বপূর্ণ সাক্ষাৎ বলে মনে করা হচ্ছে।



বৈঠকের পর সাংসদ রাঘব চাড্ডা সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কথোপকথনকে ‘বিশেষ’ ও ‘জ্ঞানসমৃদ্ধ’ বলে উল্লেখ করেন চাড্ডা।

প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাতের ছবি পোস্ট করে রাঘব চাড্ডা লেখেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে তিনি সম্মানিত। তাঁর সঙ্গে বিস্তারিত ও জ্ঞানসমৃদ্ধ আলোচনা হয়েছে। নিজের মূল্যবান সময় দেওয়া এবং তাঁর চিন্তাভাবনা ও পরামর্শ থেকে উপকৃত হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।

উল্লেখ্য, ২০২৭ সালে পঞ্জাবে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। এই পরিস্থিতিতে বিজেপিতে যোগ দেওয়ার পর পঞ্জাবের রাজনীতিতে রাঘব চাড্ডার ভূমিকা কী হতে চলেছে, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর এই সাক্ষাৎ সেই জল্পনাকে আরও বাড়িয়ে দিল বলেই মনে করা হচ্ছে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha