Monday, August 10, 2026
বাড়ি জাতীয় ভয়াবহ বাস দুর্ঘটনায় হিমাচল প্রদেশে ১০ জনের মৃত্যু, আশঙ্কাজনক একাধিক

ভয়াবহ বাস দুর্ঘটনায় হিমাচল প্রদেশে ১০ জনের মৃত্যু, আশঙ্কাজনক একাধিক

ভয়াবহ বাস দুর্ঘটনায় হিমাচল প্রদেশে ১০ জনের মৃত্যু, আশঙ্কাজনক একাধিক

শিমলা, ৮ আগস্ট (হি.স.): হিমাচল প্রদেশের চাম্বায় ঘটল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। শনিবার ভোরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ১০০ ফুট গভীর খাদে পড়ে গিয়ে চালক ও কন্ডাক্টর সহ অন্তত ১০ জন যাত্রীর প্রাণহানি ঘটেছে। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও একাধিক যাত্রী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোরে বাসটি যাত্রী নিয়ে গন্তব্যের দিকে যাচ্ছিল। চাম্বা এলাকার কাছে পৌঁছাতেই পাহাড়ি রাস্তায় আচমকা বাসটি নিয়ন্ত্রণ হারায় এবং হুড়মুড় করে গভীর খাদে গড়িয়ে পড়ে। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ পৌঁছানোর আগেই তাঁরা প্রাথমিক উদ্ধারকাজে হাত লাগান। খাদের ভিতর থেকে একে একে রক্তাক্ত অবস্থায় যাত্রীদের উদ্ধার করার চেষ্টা চালানো হয়।

পরে ঘটনার খবর পেয়ে দ্রুত পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী ও উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত শুরু করেছে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha