Thursday, August 6, 2026
বাড়ি জাতীয় হিরোশিমা-নাগাসাকিতে প্রয়াতদের প্রতি লোকসভায় শ্রদ্ধা নিবেদন

হিরোশিমা-নাগাসাকিতে প্রয়াতদের প্রতি লোকসভায় শ্রদ্ধা নিবেদন

হিরোশিমা-নাগাসাকিতে প্রয়াতদের প্রতি লোকসভায় শ্রদ্ধা নিবেদন

নয়াদিল্লি, ৬ আগস্ট (হি.স.): জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা বর্ষণের ৮১-তম বার্ষিকীতে প্রয়াতদের প্রতি বৃহস্পতিবার লোকসভায় শ্রদ্ধা নিবেদন করা হয়। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা পারমাণবিক যুদ্ধের সেই ভয়াবহ বিপর্যয়কে স্মরণ করেন| বিশ্ব শান্তি, সম্প্রীতি ও পারমাণবিক অস্ত্র-মুক্ত বিশ্বের প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এরপর সভায় নিহতদের স্মরণে নীরবতা পালন করা হয়।

লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেন, আজ থেকে ৮১ বছর আগে জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে ১৯৪৫ সালের ৬ ও ৯ আগস্ট পরমাণু বোমা ফেলা হয়েছিল। এই বিপর্যয়ে লক্ষ লক্ষ নিরপরাধ মানুষ প্রাণ হারিয়েছিলেন এবং অসংখ্য মানুষ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। তিনি বলেন, এই ঘটনা প্রথমবার সমগ্র বিশ্বকে পারমাণবিক অস্ত্রের ধ্বংসাত্মক প্রভাব সম্পর্কে সচেতন করেছিল।

তিনি আরও বলেন, এই সংসদ বিশ্বকে বিধ্বংসী অস্ত্র থেকে মুক্ত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে এবং পারমাণবিক অস্ত্র নির্মূল করে বিশ্ব শান্তি ও সম্প্রীতি নিশ্চিত করার দৃঢ় সংকল্প ব্যক্ত করছে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha