Thursday, August 6, 2026
বাড়ি জাতীয় সুষমা স্বরাজের প্রয়াণবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন রাজনৈতিক ব্যক্তিত্বদের

সুষমা স্বরাজের প্রয়াণবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন রাজনৈতিক ব্যক্তিত্বদের

সুষমা স্বরাজের প্রয়াণবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন রাজনৈতিক ব্যক্তিত্বদের

নয়াদিল্লি, ৬ আগস্ট (হি.স.): লোকসভা অধ্যক্ষ ওম বিড়লা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ-সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব বৃহস্পতিবার প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা নিবেদন করেন।

ওম বিড়লা জানান, প্রাক্তন বিদেশমন্ত্রী প্রয়াত সুষমা স্বরাজের প্রয়াণ দিবসে তাঁকে বিনম্র শ্রদ্ধা! তাঁর বাগ্মিতা, সংবেদনশীল নেতৃত্ব এবং জাতীয় স্বার্থের প্রতি অবিচল নিষ্ঠার মাধ্যমে সুষমা ভারতীয় রাজনীতিতে এক বিশেষ স্থান তৈরি করেছিলেন। রাষ্ট্রসেবার প্রতি তাঁর নিষ্ঠা, কাজের শৈলী এবং জনস্বার্থের প্রতি তাঁর প্রতিশ্রুতি সর্বদা অনুপ্রেরণা জুগিয়ে যাবে।"

অমিত শাহ বলেন, সুষমা স্বরাজ তাঁর শৃঙ্খলা, অধ্যবসায় এবং দৃঢ়তার মাধ্যমে সংগঠন থেকে শুরু করে সরকার— সমস্ত দায়িত্বই দক্ষতার সঙ্গে পালন করেছেন। তাঁর সরল জীবন, যা বিদেশ মন্ত্রককে সাধারণ মানুষের সঙ্গে সংযুক্ত করেছিল, তা চিরস্মরণীয় হয়ে থাকবে।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, সুষমা স্বরাজ এক সুবক্তা হওয়ার পাশাপাশি তাঁর সহজ-সরল ও নম্র স্বভাবের জন্য পরিচিত ছিলেন। তিনি তাঁর প্রভাবশালী ব্যক্তিত্ব, সংবেদনশীল নেতৃত্ব এবং রাষ্ট্রসেবার প্রতি সমর্পণের মাধ্যমে ভারতীয় রাজনীতি ও কূটনীতিতে এক গভীর ছাপ রেখে গেছেন। বিশ্বমঞ্চে ভারতের কণ্ঠস্বরকে শক্তিশালী করতে তাঁর অবদান সর্বদা স্মরণে থাকবে।

কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করিও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজের মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।

বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীন বলেন, সংগঠন থেকে শুরু করে শাসন ব্যবস্থা— সর্বত্রই তিনি তাঁর অনন্য নেতৃত্বের ক্ষমতার মাধ্যমে এক অবিস্মরণীয় ছাপ রেখে গেছেন। একজন সুবক্তা এবং জনপ্রিয় নেত্রী হিসেবে তিনি জনজীবন ও ভারতীয় রাজনীতিকে নতুন দিকনির্দেশ করেছেন। বিদেশমন্ত্রী হিসেবে তিনি ভারতীয় কূটনীতিকে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়ে বিশ্বজুড়ে ভারতের মর্যাদাকে শক্তিশালী করেছেন। তাঁর সহজ সরল ব্যক্তিত্ব, দৃঢ় নেতৃত্ব এবং রাষ্ট্রসেবার প্রতি সমর্পণ সকলের জন্য সর্বদা অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, সুষমা দিদি বড় বোনের মতো স্নেহ করতেন। তাঁর চেহারায় তেজ এবং বলিষ্ঠ কণ্ঠ ছিল, সরস্বতী যেন তাঁর জিহ্বায় বিরাজ করতেন। তাঁর মঙ্গলচিন্তার পুণ্য আলো সর্বদা জনসেবার পথকে আলোকিত করে রাষ্ট্র ও সমাজসেবায় আমাদের অনুপ্রাণিত করে যাবে।

কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, ভারতীয় রাজনীতিতে তাঁর অনন্য অবদান, সুবক্তা হিসেবে তাঁর পরিচয় এবং জনকল্যাণের প্রতি তাঁর সমর্পণ সর্বদা অবিস্মরণীয় হয়ে থাকবে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha