Saturday, August 1, 2026
বাড়ি জাতীয় সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি, আইনে পরিণত প্রশ্নফাঁস রোধী বিল

সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি, আইনে পরিণত প্রশ্নফাঁস রোধী বিল

সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি, আইনে পরিণত প্রশ্নফাঁস রোধী বিল



নয়াদিল্লি, আগস্ট (হি..): আইনে পরিণত হয়েছে প্রশ্নফাঁস রোধী সংশোধনী বিল, ২০২৬। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্মতি পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে আইনে পরিণত হয়েছে পাবলিক এক্সামিনেশন (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬। বৃহস্পতিবার সংসদে এই বিলটি পাস হয়। কঠোর শাস্তির বিধান এবং দ্রুত বিচার আদালত (ফাস্ট-ট্র্যাক কোর্ট) প্রতিষ্ঠার মাধ্যমে পরীক্ষায় অনৈতিক কার্যকলাপ অথবা অসদুপায় অবলম্বন রোধ করাই এই আইনের লক্ষ্য।

শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষিত করার পাশাপাশি একটি শক্তিশালী আইনি কাঠামো তৈরির মাধ্যমে পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা, ন্যায্যতা সততা সুনিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে এই আইনের মাধ্যমে। এতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিধান রাখা হয়েছে; যার মধ্যে রয়েছে কঠোর শাস্তির ব্যবস্থাযেমন দশ বছর পর্যন্ত কারাদণ্ড, দশ কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং দোষী সাব্যস্ত অপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করা।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha