ওয়াশিংটন,
২ আগস্ট (হি.স.) : ইরানের
সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনায় ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত দিয়ে সম্ভাব্য সামরিক হামলার পরিকল্পনা আপাতত স্থগিত রাখার ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক
বার্তায় তিনি জানান, ইরান
ও পশ্চিম এশিয়ার একাধিক দেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া
হয়েছে।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপের জন্য সম্পূর্ণ প্রস্তুত
ছিল। তবে আলোচনার মাধ্যমে
একটি সমঝোতার খসড়া তৈরি হওয়ায় আপাতত
হামলা থেকে বিরত থাকার
সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর দাবি, প্রস্তাবিত
সমঝোতার অন্যতম লক্ষ্য হল দ্রুত হরমুজ
প্রণালী পুরোপুরি খুলে দেওয়া এবং
ইরানের পরমাণু কর্মসূচি থেকে সম্ভাব্য নিরাপত্তা-ঝুঁকি দূর করা।
ট্রাম্প আরও জানান, এই
সিদ্ধান্তে ইজরায়েলও যুক্তরাষ্ট্রের সঙ্গে একমত রয়েছে। যদিও
এ বিষয়ে হোয়াইট হাউস এখনও আনুষ্ঠানিকভাবে
কোনও মন্তব্য করেনি।
ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রের সামরিক
সক্ষমতা বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এবং প্রয়োজনে ব্যবস্থা
নেওয়ার জন্য দেশ প্রস্তুত।
কিন্তু বিশ্বের বৃহত্তর স্বার্থ, পশ্চিম এশিয়ার স্থিতিশীলতা এবং একটি শান্তিপূর্ণ
ও সমৃদ্ধ ইরানের সম্ভাবনার কথা মাথায় রেখেই
তিনি হামলার পরিকল্পনা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন।
তবে তিনি স্পষ্ট করে
দেন, এই সিদ্ধান্ত কার্যকর
থাকবে যদি খুব শীঘ্রই
চূড়ান্ত সমঝোতা সম্পন্ন হয়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান