Wednesday, July 29, 2026
বাড়ি জাতীয় বিরোধী দলনেতার অসংসদীয় ভাষা হতাশাজনক : জিতেন্দ্র সিং

বিরোধী দলনেতার অসংসদীয় ভাষা হতাশাজনক : জিতেন্দ্র সিং

বিরোধী দলনেতার অসংসদীয় ভাষা হতাশাজনক : জিতেন্দ্র সিং

 



নয়াদিল্লি, ২৯ জুলাই (হি..): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর তীব্র সমালোচনা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। তিনি বলেন, বিরোধী দলনেতার অসংসদীয় ভাষা হতাশাজনক। বুধবার লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তীব্র আক্রমণ করেন রাহুল, অমিত শাহ-কে ভীতু বলেও মন্তব্য করেন তিনি। রাহুল এই মন্তব্যের সমালোচনা করে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, "এমন একটি গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনার সময় গঠনমূলক পরামর্শ দেওয়ার পরিবর্তে তা নিয়ে রাজনীতি করা হচ্ছে। বিরোধী দলনেতার ব্যবহৃত -সংসদীয় ভাষা সত্যিই বিস্ময়কর; এটি দেখে মনে হয়, সংসদীয় রীতিনীতির প্রাথমিক বিষয়গুলো সম্পর্কেও হয়তো তাঁর কোনও ধারণা নেই। দেশের তরুণ সমাজযারা কিনা দেশের ভবিষ্যৎতাদের 'বোকা' বা 'মূর্খ' বলে অভিহিত করার চেয়ে দুর্ভাগ্যজনক আর কী হতে পারে?"

জিতেন্দ্র সিং আরও বলেন, "বারবার স্পষ্ট করা হয়েছে, কোনও গুলি চালানো হয়নি; বরং কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়েছিল। যেহেতু কোনও গুলি চালানো হয়নি, তাই -সংক্রান্ত কোনও আদেশ জারির প্রশ্নই ওঠে না। এই ধরনের আদেশ জারির এক্তিয়ার ম্যাজিস্ট্রেটের, মন্ত্রীর নয়।'' জিতেন্দ্র বলেন, "২১ জুলাই, বিরোধী দলনেতাসম্ভবত কোনও বিশেষ চিন্তার বশবর্তী হয়েপ্রধানমন্ত্রী বাসভবন লোক কল্যাণ মার্গ’-এর বাইরে গিয়ে বসেছিলেন। মনে হয়েছিল, তাঁর মনে গভীর আকাঙ্ক্ষা ছিল যে দেশ তাঁকে নির্বাচিত করবে এবং লোক কল্যাণ মার্গ’- আসীন হবেন। অত্যন্ত বিনয়ের সঙ্গে তাঁকে যখন বোঝানোর চেষ্টা করা হলো যে ধরনের আচরণ তাঁর মর্যাদার সঙ্গে মানানসই নয়।"

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha