Friday, July 31, 2026
বাড়ি জাতীয় ম্যারাথন আলোচনা, লোকসভায় পাস প্রশ্নফাঁসরোধী বিল

ম্যারাথন আলোচনা, লোকসভায় পাস প্রশ্নফাঁসরোধী বিল

ম্যারাথন আলোচনা, লোকসভায় পাস প্রশ্নফাঁসরোধী বিল


নয়াদিল্লি, ২৯ জুলাই (হি..): দীর্ঘ আলোচনার পর লোকসভায় পাস হয়ে গেল পরীক্ষায় কারচুপি প্রতিরোধ সংক্রান্ত সংশোধনী বিল। বুধবার দুপুরে সংসদের নিম্নকক্ষ লোকসভায় পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬ পাস হয়েছে। এটি একটি কঠোর সংশোধনী বিল। এটি পরীক্ষার প্রশ্নফাঁস এবং দুর্নীতি রুখতে আনা হয়েছে।

প্রশ্নফাঁসরোধী সংশোধনী বিল (পাবলিক এক্সামিনেশনপ্রিভেনশন অব আনফেয়ার মিনসঅ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬) বুধবার পাস হয়েছে লোকসভায়। নিট-কেলেঙ্কারি নিয়ে পড়ুয়াদের আন্দোলনের আবহেই প্রশ্নফাঁস রুখতে আরও কড়া আইন আনার কথা আগেই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ঘোষণা অনুযায়ী, সোমবার এই বিল লোকসভায় পেশ করেন মন্ত্রী জিতেন্দ্র সিং। মঙ্গল এবং বুধবার, লোকসভায় দুদিন আলোচনার পরে অবশেষে ধ্বনিভোটে এই বিল পাস হয়। ভোটাভুটির আগেই অবশ্য একযোগে কক্ষত্যাগ (ওয়াকআউট) করেন বিরোধী সাংসদেরা।

'পাবলিক এক্সামিনেশন সংশোধনী বিল' প্রসঙ্গে জেএমএম সাংসদ মহুয়া মৈত্র বলেন, "এই ধরনের পদক্ষেপ নিঃসন্দেহে সঠিক; কারণ বারবার প্রশ্নপত্র ফাঁস হচ্ছিল, তাই এমন কঠোর আইনের প্রয়োজন ছিল। তবে কেবল আইন প্রণয়নই যথেষ্ট নয়। নির্ভয়া ঘটনার পর সারা দেশে তোলপাড় হয়েছিল এবং অত্যন্ত কঠোর আইনও তৈরি করা হয়েছিল, কিন্তু তাতে কি ধর্ষণ বন্ধ হয়েছে? এক্ষেত্রে দায়বদ্ধতা থাকা প্রয়োজন।"

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha