কলকাতা,
২৯ জুলাই
(হি.স.):
আসন্ন আইচি-নাগোয়ায় হতে চলা এশিয়ান গেমসের জন্য ২০ সদস্যের ভারতীয় পুরুষ দল ঘোষণা করেছে ভারতীয় হকি ফেডারেশন। এই দলের অধিনায়কত্ব করবেন হরমনপ্রীত সিং।
ভারতের
'এ'
গ্রুপে আছে স্বাগতিক জাপান,
কোরিয়া,
বাংলাদেশ,
শ্রীলঙ্কা এবং ইন্দোনেশিয়া। বর্তমান চ্যাম্পিয়নরা ২০ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার ম্যাচ দিয়ে এশিয়ান গেমস অভিযান শুরু করবে। এরপর ভারতের ম্যাচ আছে-
শ্রীলঙ্কা
(২২ সেপ্টেম্বর),
কোরিয়া
(২৪ সেপ্টেম্বর),
জাপান
(২৬ সেপ্টেম্বর)
এবং বাংলাদেশ
(২৮ সেপ্টেম্বর)।
ছয়টি করে দলের দুটি পুলে বিভক্ত বারোটি দল কাকামিগাহারার গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে স্বর্ণপদকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে।
এশিয়ান গেমসে ভারতীয় পুরুষ হকি দল:
গোলরক্ষক:
মোহিত এইচএস,
সুরজ কারকেরা
ডিফেন্ডার:
জারমানপ্রীত সিং,
হরমানপ্রীত সিং
(অধিনায়ক),
অমিত রোহিদাস,
যুগরাজ সিং,
সঞ্জয়,
সুমিত,
যশদীপ সিওয়াচ
মিডফিল্ডার:
রাজিন্দর সিং,
রাজ কুমার পাল,
হার্দিক সিং,
মনপ্রীত সিং,
নীলাকান্ত শর্মা,
বিবেক সাগর প্রসাদ
ফরোয়ার্ড:
দিলপ্রীত সিং,
শিলানন্দ লাকড়া,
সুখজিৎ সিং,
মনদীপ সিং,
অভিষেক।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান