মুম্বই,
২৯ জুলাই
(হি.স.):
বুধবার ভারতীয় শেয়ার বাজারে বড়সড় উত্থান দেখা গেল। বাজার বন্ধের সময়ে বোম্বে স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সেনসেক্স এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি—
উভয় সূচকই ১ শতাংশেরও বেশি বেড়েছে। দিনের লেনদেন শেষে সেনসেক্স ৮৮৮.৬৮ পয়েন্ট
(১.১৬ শতাংশ)
বেড়ে ৭৭,৬৫৪.৬০ পয়েন্টে স্থির হয়। অন্যদিকে,
নিফটি সূচক ২৬৪.৮৫ পয়েন্ট
(১.১০ শতাংশ)
বৃদ্ধির মুখ দেখে ২৪,২৫০.২০ পয়েন্টে পৌঁছয়।
শেয়ার বাজারে উত্থানের পাশাপাশি ভারতীয় মুদ্রা টাকার দামেও ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গিয়েছে। মার্কিন ডলারের বিপরীতে টাকার দাম ১৬ পয়সা বৃদ্ধি পেয়ে ৮৫.৬৬ টাকায় দাঁড়িয়েছে। বাজার বিশেষজ্ঞদের মতে,
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম হ্রাস পাওয়া এবং শেয়ার বাজারে বিনিয়োগকারীদের শেয়ার কেনা ডলারের সাপেক্ষে ভারতীয় টাকার মূল্য বাড়িয়েছে|
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান