Friday, August 7, 2026
বাড়ি জাতীয় সর্বক্ষেত্রে বিশ্বমঞ্চে ভারত এক নতুন পরিচিতি লাভ করেছে : প্রধানমন্ত্রী

সর্বক্ষেত্রে বিশ্বমঞ্চে ভারত এক নতুন পরিচিতি লাভ করেছে : প্রধানমন্ত্রী

সর্বক্ষেত্রে বিশ্বমঞ্চে ভারত এক নতুন পরিচিতি লাভ করেছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৯ জুন (হি.স.): পরিকাঠামো থেকে শুরু করে ডিজিটাল বিপ্লব—সর্বক্ষেত্রে বিশ্বমঞ্চে ভারত এক নতুন পরিচিতি লাভ করেছে। আত্মবিশ্বাসের সঙ্গে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স মাধ্যমে জানিয়েছেন, "আমাদের সরকারের গত ১২ বছর আস্থা, উন্নয়ন এবং জনকল্যাণের জন্য নিবেদিত ছিল। ১৪০ কোটি দেশবাসীর আশীর্বাদ এবং 'দেশ সর্বোপরি' মানসিকতা নিয়ে আমরা আমাদের যুবসমাজ, নারী এবং কৃষক ভাই-বোনদের ক্ষমতায়নে কোনও প্রচেষ্টাই বাকি রাখিনি।"

প্রধানমন্ত্রী আরও জানান, "এই অক্লান্ত প্রচেষ্টার ফলেই এখন পরিকাঠামো থেকে শুরু করে ডিজিটাল বিপ্লব—সর্বক্ষেত্রে বিশ্বমঞ্চে দেশ এক নতুন পরিচিতি লাভ করেছে। বিকশিত ভারত গড়ার সংকল্প বাস্তবায়নে আমরা সেবা, সুশাসন এবং সমৃদ্ধির এই পথে অবিরাম এগিয়ে যাব।" প্রধানমন্ত্রী আরও জানান, "সেবার মানসিকতা দেশ গঠনের ক্ষেত্রে আমাদের অমূল্য সম্পদ হয়ে উঠেছে। ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে গত ১২ বছর ধরে নিরলস প্রচেষ্টার মাধ্যমে আমরা এক শক্তিশালী ও স্বনির্ভর ভারতের পথে এগিয়ে চলেছি।"

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha