Friday, August 7, 2026
বাড়ি জাতীয় মুম্বইয়ের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে বোমা হামলার হুমকি, আটোসাঁটো নিরাপত্তা

মুম্বইয়ের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে বোমা হামলার হুমকি, আটোসাঁটো নিরাপত্তা

মুম্বইয়ের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে বোমা হামলার হুমকি, আটোসাঁটো নিরাপত্তা

মুম্বই, ৭ আগস্ট (হি.স.): শুক্রবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কার্যালয়, মুম্বইয়ের মেয়রের দফতর এবং শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থান বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে একটি ই-মেল আসে| তারপরেই এদিন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পুলিশ, বোমা নিষ্ক্রিয়কারী দল এবং দমকল বাহিনীর কর্মীরা ই-মেলে উল্লেখিত সব জায়গায় ব্যাপক তল্লাশি অভিযান চালায়| তবে কোথাও কোনও সন্দেহজনক বস্তু বা বিস্ফোরক মেলেনি। এই ঘটনার তদন্ত করছে পুলিশ।

এদিন মুম্বই পুলিশের এক কর্মকর্তা জানান, সকাল সাড়ে ৯টা নাগাদ মেয়রের সরকারি ই-মেল আইডিতে এই হুমকি ই-মেল পাঠানো হয়। ই-মেলে মেয়রের সরকারি গাড়ি ও কার্যালয়ের কেবিন, মুম্বই মেট্রো, বোম্বে স্টক এক্সচেঞ্জ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কার্যালয়, বৃহন্মুম্বই পুরনিগমের সদর দফতর এবং আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানের নাম উল্লেখ করে ১৫ আগস্টের আগেই হামলার হুমকি দেওয়া হয়। এ ছাড়া অভিভাবকদের সন্তানদের স্কুলে না পাঠানোর এবং সাধারণ মানুষকে মেট্রোতে যাতায়াত না করার ব্যাপারেও সতর্ক করা হয় ই-মেলে।

এই বার্তা পাওয়ার পর মুম্বই পুলিশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। পুলিশ, দমকল এবং বোমা নিষ্ক্রিয়কারী দল সমস্ত স্পর্শকাতর স্থানে তল্লাশি চালায়। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে কিছু ভবন খালিও করে দেওয়া হয়। তবে তল্লাশিতে কোনও বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha