বাড়িরাজ্যসুশাসন জামানায় দুপুর একটার পর্যন্ত তালা রাজাপুর পঞ্চায়েত কার্যালয়, দুর্ভোগ চরমে

সুশাসন জামানায় দুপুর একটার পর্যন্ত তালা রাজাপুর পঞ্চায়েত কার্যালয়, দুর্ভোগ চরমে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ মে : শান্তিরবাজার মহকুমার বগাফা ব্লকের অন্তর্গত রাজাপুর পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলছে। দিনের পর দিন এই একই চিত্র বলে অভিযোগ। পঞ্চায়েত সচিব সুব্রত নাথ, তুলসী দে এবং জিআরএস প্রমোদ রিয়াং, শৈলেন রিয়াং-দের দেরি করে আসার অভিযোগ দীর্ঘদিনের। সরকারি নিয়ম-কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে কখন খুলবে পঞ্চায়েত তার কোনও ঠিক নেই।

 আর চরম ভোগান্তির শিকার হচ্ছেন পঞ্চায়েতে আসা সাধারণ মানুষে। সকাল থেকে রোদে পুড়ে, কাজ ফেলে, দূর-দূরান্ত থেকে আসা মানুষ ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে ফিরে যেতে বাধ্য হয় প্রতিদিন। কারোর জরুরি সার্টিফিকেট দরকার, কারোর জব কার্ড, কারোর আবাস যোজনার খোঁজ। কিন্তু পঞ্চায়েত অফিসের বাবুদের দেখা নেই। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ জনগণের করের টাকায় বেতন নিয়ে অফিসে না আসার সাহস পায় কীভাবে? সরকারি নিয়মে সকাল ১০টায় অফিস খোলার কথা। পঞ্চায়েত সচিব সুব্রত নাথ, তুলসী দে এবং জিআরএস প্রমোদ রিয়াং, শৈলেন রিয়াংরা কোন নিয়মে বেলা ১টা পর্যন্ত অফিস বন্ধ রাখেন প্রতিনিয়ত? বগাফা ব্লকের বিডিও কি ঘুমিয়ে আছেন? নাকি রাজাপুর পঞ্চায়েত তাঁদের নিয়ন্ত্রণের বাইরে — প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য