Saturday, October 31, 2026
বাড়ি জাতীয় ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হারল বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হারল বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হারল বাংলাদেশ

মিরপুর, ৩১ অক্টোবর (হি.স.): মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ হারল ৮ উইকেটে।


নাঈম হাসানের প্রথম ফিফটিতে ১৭০ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। ব্র্যান্ডন কিংয়ের অপরাজিত ফিফটিতে সেই লক্ষ্য ছুঁয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ।


এই হারে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের খেলার সম্ভাবনা কমে গেল অনেকটা।


কিং অপরাজিত থাকেন ৮১ রানে। তার ১১৫ বলের ইনিংস গড়া ১০ চার ও এক ছয়ে। টেস্টে এটাই তার সর্বোচ্চ।


২৭ বলে এক ছয় ও চার চারে ৩১ রানে অপরাজিত থাকেন কাভেম হজ। অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে তারা ৫১ বলে গড়েন ৫০ রানের জুটি।


সংক্ষিপ্ত স্কোর:


বাংলাদেশ ১ম ইনিংস: ২৭২।ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ২৪৫।বাংলাদেশ ২য় ইনিংস: ১৪২।ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: ৩৫.১ ওভারে ১৭০/২।


ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার জোমেল ওয়ারিকান।


ম্যাচটিতে তিনি দুর্দান্ত বোলিং করে দুই ইনিংস মিলিয়ে মোট ৯টি উইকেট নিয়েছেন (প্রথম ইনিংসে ৫টি এবং দ্বিতীয় ইনিংসে ৪টি)।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha