Saturday, August 8, 2026
বাড়ি জাতীয় অন্ধ্রের রাজধানী এ বার অমরাবতী, জারি গেজেট বিজ্ঞপ্তি

অন্ধ্রের রাজধানী এ বার অমরাবতী, জারি গেজেট বিজ্ঞপ্তি

অন্ধ্রের রাজধানী এ বার অমরাবতী, জারি গেজেট বিজ্ঞপ্তি

অমরাবতী, ৭ এপ্রিল (হি.স.): রাষ্ট্রপতির স্বাক্ষরের পরে আইনি ভাবে অন্ধ্রপ্রদেশের রাজধানীর তকমা পেল অমরাবতী। জারি গেজেট বিজ্ঞপ্তি। মঙ্গলবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এক্স মাধ্যমে গেজেট বিজ্ঞপ্তি ভাগ করে নিয়ে জানিয়েছেন, অন্ধ্রপ্রদেশের রাজধানী এখন থেকে অমরাবতী।

কিছু দিন আগেই সংসদে পাস হয় অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন (সংশোধনী) বিল, ২০২৬। এই বিল অমরাবতীকে অন্ধ্রপ্রদেশের একমাত্র রাজধানী হিসাবে বিধিবদ্ধ মর্যাদা দেয়। সংসদে বিল পাস হওয়ার পর এবার জারি হল গেজেট বিজ্ঞপ্তি। উল্লেখ্য, অমরাবতী দেশের অন্যতম উচ্চাভিলাষী শহর হিসেবে গড়ে উঠছে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha