Saturday, August 8, 2026
বাড়ি জাতীয় ওড়িশার নয়াগড়ে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় মৃত ৫, আহত ৪০ জনেরও বেশি

ওড়িশার নয়াগড়ে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় মৃত ৫, আহত ৪০ জনেরও বেশি

ওড়িশার নয়াগড়ে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় মৃত ৫, আহত ৪০ জনেরও বেশি

ভুবনেশ্বর, ২৮ মার্চ (হি.স.): ওড়িশার নয়াগড় জেলায় শুক্রবার গভীর রাতে বাস দুর্ঘটনায় ৫ জন নিহত এবং ৪০ জনেরও বেশি আহত হয়েছেন। দুর্ঘটনাটি দশপাল্লা থানা এলাকার অন্তর্গত টাকেরার কাছে হনুমান ঘাটিতে হয়। নিহতদের মধ্যে বাসের চালক এবং ৪ জন মহিলাও আছেন। নিহতরা হলেন হরি পাত্র, লক্ষ্মী পাত্র, সুপ্রভা সাহু এবং সুমতি সাহু, এঁরা সকলেই ব্রহ্মপুরের বাসিন্দা; এছাড়াও নিহতের তালিকায় রয়েছেন বাসের চালকও, তবে এখনও তাঁর নাম জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, পর্যটকবাহী বেসরকারি বাসটি ব্রহ্মপুর থেকে হরিশঙ্কর যাচ্ছিল| বাসটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিলেন। হনুমান ঘাটির কাছে একটি মোড়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি একটি বড় পাথরে ধাক্কা খেয়ে উল্টে যায়।

দুর্ঘটনার অভিঘাতে বেশ কয়েকজন যাত্রী বাস থেকে ছিটকে পড়েন| আরও প্রায় ১০ জন যাত্রী বাসের নিচে আটকে পড়েন। খবর পেয়ে পুলিশ, দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। গ্যাস-কাটার ব্যবহার করে উদ্ধারকারীরা আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন। আহতদের প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়| তার মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর হওয়ায় জেলা সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। আহত এক যাত্রী বলেন, চালক একটি মোড়ের কাছে খুব দ্রুত গতিতে চালানোয় বাসটি উল্টে যায়।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha