Tuesday, March 10, 2026
বাড়িজাতীয়বুধবার কেরল ও তামিলনাড়ু সফরে প্রধানমন্ত্রী মোদী

বুধবার কেরল ও তামিলনাড়ু সফরে প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ১০ মার্চ (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার, ১১ মার্চ কেরল ও তামিলনাড়ু সফরে যাবেন। প্রধানমন্ত্রী মোদী কেরলের এর্নাকুলামে প্রায় ১০,৮০০ কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও দেশকে উৎসর্গ করবেন। কেরল থেকে প্রধানমন্ত্রী যাবেন তামিলনাড়ুতে। তামিলনাড়ুর তিরুচিরাপল্লীতে প্রায় ৫,৬৫০ কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও দেশকে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর কেরল সফর : ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের কোচি রিফাইনারিতে পলিপ্রোপিলিন ইউনিটের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী দু’টি প্রধান মহাসড়ক প্রকল্পের উদ্বোধন করবেন, এগুলি হল – জাতীয় সড়ক-৬৬-এর থালাপাডি-চেঙ্গালা অংশের ছয় লেনের নির্মাণ এবং ভেঙ্গালাম থেকে রামানাট্টুকারা পর্যন্ত কোঝিকোড় বাইপাসের ছয় লেনের নির্মাণ। কেরলে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় নির্মিত ২৩টি গ্রামীণ রাস্তার উদ্বোধনও করবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর তামিলনাড়ু সফর : প্রধানমন্ত্রী তিরুচিরাপল্লীতে প্রায় ৫,৬৫০ কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও দেশকে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পগুলি পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস পরিকাঠামো, লুব্রিকেন্ট উৎপাদন, গ্রামীণ যোগাযোগ, মহাসড়ক উন্নয়ন এবং রেল পরিষেবা-সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিকে অন্তর্ভুক্ত করে। প্রধানমন্ত্রী চেন্নাইয়ের মানালিতে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ৬৭২ হাজার মেট্রিক টন প্রতি বছর লুব্রিকেন্ট মিশ্রণ কেন্দ্রটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। প্রায় ১,৪৯০ কোটি টাকা বিনিয়োগে নির্মিত এই কেন্দ্রটি ভারতের লুব্রিকেন্ট উৎপাদন ক্ষমতাকে শক্তিশালী করবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য