Tuesday, March 10, 2026
বাড়িজাতীয়সিআইএসএফ-এর প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা স্বরাষ্ট্রমন্ত্রীর

সিআইএসএফ-এর প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা স্বরাষ্ট্রমন্ত্রীর

নয়াদিল্লি, ১০ মার্চ (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)-এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে বাহিনীর সকল সদস্যকে শুভেচ্ছা জানিয়েছেন।

সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেছেন, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলির সুরক্ষা দেওয়া হোক কিংবা সংকটকালে দেশকে রক্ষা করা—সর্বত্রই সিআইএসএফ-এর নিষ্ঠা দেশপ্রেম ও পেশাদারিত্বের প্রকৃত চেতনারই প্রতিফলন ঘটায়। দেশের জন্য সর্বোচ্চ আত্মত্যাগকারী শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।

উল্লেখ্য, কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিওরিটি ফোর্স বা সিআইএসএফ) ১৯৬৯ সালের ১০ মার্চ প্রতিষ্ঠিত হয়েছিল। এই বাহিনী দেশের প্রধান শিল্প প্রতিষ্ঠান, বিমানবন্দর, মেট্রো, বিভিন্ন বন্দর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পরিকাঠামোর সুরক্ষার জন্য দায়িত্বপ্রাপ্ত। বর্তমানে সারা দেশে অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রক্ষার জন্য সিআইএসএফ মোতায়েন রয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য