Wednesday, August 12, 2026
বাড়ি জাতীয় অন্ধ্রে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত ২০ শ্রমিক, জখম অনেকে

অন্ধ্রে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত ২০ শ্রমিক, জখম অনেকে

অন্ধ্রে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত ২০ শ্রমিক, জখম অনেকে

স্যন্দন ডিজিটেল ডেস্ক ২৮ ফেব্রুয়ারি : ফের আতশবাজির কারখানায় বিস্ফোরণে মৃত্যুমিছিল। এবারের ঘটনা অন্ধ্রপ্রদেশের। রাজ্যের কাকিনাড়া জেলার ভেটলাপালেম গ্রামে একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে হয়েছে অন্তত ২০ জনের। বিস্ফোরণের অভিঘাতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে শ্রমিকদের দেহ। গুরুতর জখম হয়েছেন অনেকে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও দমকল বাহিনী। আহতদের উদ্ধারের পাশাপাশি আগুন নেভানোর চেষ্টা চলছে।

কাকিনাড়া জেলা প্রশাসন জানিয়েছে, শনিবার দুপুর ২টো বেজে ৪৫ মিনিট নাগাদ স্থানীয় আতশবাজি কারখানায় বিস্ফোরণ হয়। সেই সময় অনেক শ্রমিক কাজ করছিলেন। অন্যদিকে কারখানায় প্রচুর পরিমাণে বাজি তৈরির মশলা, রাসায়নিক পদার্থ থাকায় চোখের নিমেষে জতুগৃহ হয়ে ওঠে কারখানাটি। বিস্ফোরণের অভিঘাতে শ্রমিকদের দেহ বেশ খানিকটা দূরে ছিটকে পড়ে। দুর্ঘটনার ভয়াবহতার কারণে ঘটনাস্থলেই মৃত্যু হয়ে অনেকের। এখনও মৃতের সংখ্যা ২০। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

অন্ধ্রপ্রদেশ বাজিশিল্পের জন্য পরিচিত। বহু কারাখানাতেই সারা বছর আতশবাজি তৈরি হয়। যদিও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। পুলিশ ও দমকল বাহিনীর কাছে এখনও স্পষ্ট নয় ঠিক কোন কারণে আগুন লাগল কারখানাটিতে। শুরু হয়েছে তদন্ত প্রক্রিয়া। আতশবাজি কারখানায় বিস্ফোরণে ২০ জনের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। দ্রুত উদ্ধারকাজ এবং আহত চিকিৎসার বিষয়ে মন্ত্রী ও আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha