Sunday, February 22, 2026
বাড়িজাতীয়ভারত-পাক সীমান্তে পাঞ্জাব পুলিশের ২ আধিকারিককে গুলি করে খুন! বাড়ছে উদ্বেগ

ভারত-পাক সীমান্তে পাঞ্জাব পুলিশের ২ আধিকারিককে গুলি করে খুন! বাড়ছে উদ্বেগ

স্যন্দন ডিজিটেল ডেস্ক ২২ফেব্রুয়ারি : ভারত-পাকিস্তান সীমান্তবর্তী সেনাচৌকির কাছে দুই পুলিশ আধিকারিকের দেহ উদ্ধার। গুলি করে হত্যা করা হয়েছে পাঞ্জাব পুলিশের ওই দুই আধিকারিককে। পাঞ্জাবের গুরুদাসপুর জেলার সীমান্তবর্তী এলাকায় রবিবার এই ঘটনা ঘটেছে। বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। ঘটনার গুরুত্ব বুঝে তদন্তে ঘটনাস্থলে পৌঁছেছেন ফরেনসিক টিম ও বরিষ্ঠ পুলিশ আধিকারিকরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোররাতে এই হত্যাকাণ্ড চলে গুরুদাসপুর জেলার দোরাংলা থানা এলাকার আদিয়ান গ্রামে। মৃতদের নাম এএসআই অশোক কুমার ও হেড কনস্টেবল গুরনাম সিং। এই দুই জওয়ান ভারত-পাক সীমান্তবর্তী এক চেকপোস্টের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। নিরাপত্তার দিক থেকে এই চেক পোস্টকে ‘সেকেন্ড লাইন অফ ডিফেন্স’ বলা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চেকপোস্টের কাছে হঠাৎ গুলির শব্দ শোনেন তাঁরা। এরপর নিরাপত্তারক্ষী ও পুলিশবাহিনী ঘটনাস্থলে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় সেখানে পড়ে রয়েছেন দুই জন। দ্রুত উদ্ধার করে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর কারণ জানতে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

কে বা কারা দু’জনকে হত্যা করল, এর নেপথ্যে পাক যোগ রয়েছে কিনা তার তদন্ত শুরু হয়েছে। যেহেতু ঘটনার কোনও প্রত্যক্ষদর্শী নেই তাই পুলিশের প্রাথমিক তদন্তে দুটি সম্ভাবনা উঠে আসছে। হতে পারে দু’জনের মধ্যে কোনও বিষয়ে ঝগড়া হয়েছিল এরপর দু’জন একে অপরের দিকে গুলি ছোড়েন। কিংবা কোনও তৃতীয় ব্যক্তি বা সীমান্তের ওপার থেকে এই হত্যাকাণ্ড চালানো হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য